TMC News: সেদিন ছিল বড় দাপট, আর আজ মাঝরাস্তায় কান ধরে ক্ষমা চাইলেন TMC নেতা! বরানগরে তুলকালাম কাণ্ড!

TMC News: সেদিন ছিল বড় দাপট, আর আজ মাঝরাস্তায় কান ধরে ক্ষমা চাইলেন TMC নেতা! বরানগরে তুলকালাম কাণ্ড!

Published : May 20, 2026, 02:39 PM IST

Baranagar TMC News: বরানগরে প্রাক্তন কাউন্সিলরের কান ধরে ক্ষমা! পাশাপাশি ২৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আলপনা নাহার ঘনিষ্ঠ কাঞ্চন দে-র বিরুদ্ধে উঠল টাকা তোলার মারাত্মক অভিযোগ।

Baranagar TMC News: মাঝরাস্তায় কান ধরে ক্ষমা চাইলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর! বরানগরে তুমুল উত্তেজনা

প্রকাশ্য রাস্তায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাওয়ালো বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বরানগর এলাকায়। অভিযুক্ত নেতার বিরুদ্ধে এলাকায় একাধিক বেআইনি কাজ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বরানগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর প্রতিনিধি ছিলেন বাসব চন্দ্র ঘোষ ওরফে বাসব দাশগুপ্ত (দোদন)। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল স্থানীয়দের। এদিন বিজেপির মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষমেশ তাঁকে কান ধরে ক্ষমা চাইতে হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

উঠে এল তোলাবাজির মারাত্মক অভিযোগ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বরানগরে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাঞ্চন দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে এলাকায় দেদার টাকা তোলার (তোলাবাজি) অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, এই কাঞ্চন বরানগরের ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান পুর প্রতিনিধি আলপনা নাহারের অত্যন্ত ঘনিষ্ঠ। একজন কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে এমন তোলাবাজির অভিযোগ ওঠায় রাজনৈতিক পারদ আরও চড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

06:53Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
06:42CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
04:37Annapurna Bhandar: মাসে মাসে অন্নপূর্ণার টাকা জমিয়ে স্বপ্নপূরণ! মহিলাদের উদ্যোগে তৈরি হল শিবমন্দির
07:59‘Ghar Ghar Solar’ Initiative: বাড়ির ছাদেই তৈরি হবে বিদ্যুৎ! বাংলায় ‘ঘর ঘর সোলার’ উদ্যোগ টাটা পাওয়ারের
03:37Durga Puja 2026 : ঢাকুরিয়ায় মহামিলনের পুজোর উদ্বোধনে রাজ্যপাল রবি, ঠাকুর দেখে কী বললেন
03:36Asansol News : চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রং তোলার কাজ শুরু
03:51Birbhum News : দুবরাজপুরে ব্রাউন সুগার সহ গ্রেফতার প্রেমিক-প্রেমিকা! পুলিশের অভিযানে চাঞ্চল্য
06:35Siliguri Durga Puja 2026: দুর্গাপুজোর মণ্ডপে কেরলের ছোঁয়া! ৭৬তম কলেজ পুজোয় নজরকাড়া কথাকলি থিম
04:15Tridhara Sammilani Durga Puja: কলকাতার মণ্ডপে সুর-অসুরের লড়াই! ত্রিধারা সম্মিলনীর থিমে চমক
12:52Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Read more