বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ২০০০ টাকা জুন মাসেই দেবে, নতুন করে আবেদন করতে হবে?

Published : Jun 04, 2026, 04:32 PM IST

বার্ধক্য ভাতা (old age pension) বেড়ে দ্বিগুণ হতে চলেছে রাজ্যে। বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা (allowance) পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে। 

PREV
16

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। প্রায় ২৯ লক্ষ মহিলা বুধবার ৩ হাজার টাকা পেয়েছেন। এদিকে, বার্ধক্য ভাতা (old age pension) বেড়ে দ্বিগুণ হতে চলেছে রাজ্যে। বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা (allowance) পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে।

26

এছাডা়ও বিধবা ভাতা (widow pension) এবং বিশেষভাবে সক্ষমদের ভাতাও বাড়িয়ে মাসে দু’হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

36

বিজেপির নির্বাচনী ইশতেহারে সরকারিবা ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে আগের সরকারের চালু করা কোনও সামজিক প্রকল্পই বন্ধ করা হবে না। প্রকল্পে কিছু পরিবর্তন আনা হতে পারে।

46

নির্বাচনের আগে ইশতেহারে BJP প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলেই দ্বিগুণ করে দেওয়া হবে ভাতাগুলি। সরকার গঠনের পর এবার সেই ঘোষণাই করা হল।

56

তবে কবে থেকে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে।

66

সরকারি তরফে এখনও নোটিফিকেশন জারি করা হয়নি। সেটা জারি করা হলেই এই বিষয়ে স্পষ্ট উত্তর পাওয়া যাবে। সূত্রের খবর, সরকার আগে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজটা শেষ করতে চাইছে। তারপর বাকি প্রকল্পগুলি নিয়ে কাজ শুরু করবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories