বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ২০০০ টাকা জুন মাস থেকেই দেবে? সত্যিটা জেনে নিন

Published : May 23, 2026, 12:18 PM IST

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে ডাবল করেছে শুভেন্দু অধিকারীর সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর জানিয়েছে, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতাও হবে ২০০০ টাকা।

PREV
16

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে ডাবল করেছে শুভেন্দু অধিকারীর সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর জানিয়েছে, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি পেয়ে হবে ২০০০ টাকা।

26

আগের তৃণমূল আমলেও রাজ্যে বার্ধক্য ভাতা চালু ছিল। পূর্বতন সরকারের আমলে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা পেতেন ১০০০ টাকা করে।

36

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, চালু থাকা কোনও সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে না। ১ জুন থেকেই রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। জুন মাস থেকেই নতুন করে আবেদন নেওয়া শুরু হবে।

46

রাজ্যের নারী, শিশুকল্যাণ দফতরের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর দফতরই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রেই আগে মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। এ বার তা বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

56

সমাজকল্যাণ দফতরেই পড়ে রয়েছে বার্ধক্য ভাতার কয়েক লক্ষ আবেদন, যেগুলি আগের সরকারের আমলে করা হয়েছিল। আগের সরকারের আমলে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থেকেছেন তাঁরা। সমস্ত তথ্য এবং প্রেজেন্টেশনের নথি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা।

66

তবে, সরকারের তরফে আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করা হয়নি এখনও। তাই কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories