Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ

Published : Oct 08, 2026, 11:20 AM IST
Bikashranjan Bhattacharya

সংক্ষিপ্ত

Bikashranjan Bhattacharya: হামলার পর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তবে এর বাইরেও যা যা করণীয়, সেই সবটাই তিনি করবেন বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে আইনজীবীদের একাংশের বক্তব্য, বিকাশরঞ্জনের মতো প্রবীণ আইনজীবীর বাড়িতে হামলার ঘটনা রীতিমতো উদ্বেগজনক।

Bikashranjan Bhattacharya: আইনজীবী তথা প্রাক্তন সিপিএম রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikashranjan Bhattacharya) বাড়িতে বৃহস্পতিবার ভোরে হামলার ঘটনা ঘটেছে। মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় তিনি ‘হিন্দুত্ববাদী সংগঠনের গুন্ডাদের’ দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে হামলা চালায়। প্রথমে একজন ব্যক্তি বাইকে করে এসে বাড়ির কাচের জানলা লক্ষ্য করে মদের বোতল ছুড়তে থাকেন। তবে তাঁর পিছনে আরও কয়েকজন ছিল। এমনকি, হামলার সময় বিকাশবাবুর উদ্দেশ্যে দুষ্কৃতীরা অশ্রাব্য গালিগালাজ দেন বলেও অভিযোগ করেছেন আইনজীবী। এই হামলা থেকে তাঁর বাড়ির গৃহসহায়িকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও জানিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya news)।

বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা

ভিডিও দেখুন - Bikash Ranjan Bhattacharya: 'নিজেদের পকেট ভরানোর জন্য রাজনীতি করি না', একান্ত সাক্ষাৎকারে অকপট বিকাশ ভট্টাচার্য

ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। সেখানে দেখা যাচ্ছে, একজন মাঝবয়সী ব্যক্তি গামছায় মুখ ঢেকে বাইকে চেপে আসলেন এবং দাঁড়ালেন। এরপর বিকাশরঞ্জনের বাড়ির সামনে বাইকটি রেখে একটি ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল বের করে ছুড়ে যাচ্ছেন অনবরত। সেইসঙ্গেম গালিগালাজ। কার্যত, আইনজীবীর নাম করে “আমাদের পিছনে লাগবি না! আমরা দেশভক্ত।" বলেও হুমকি দিয়ে যান সেই ব্যক্তি। যে ফুটেজ সামনে এসেছে, সেখানে হুমকির অডিওটিও রেকর্ড হয়েছে।

মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ

আরও পড়ুন - West Bengal Election 2026: যাদবপুরে ভোটারদের সঙ্গে খোশমেজাজে বাম প্রার্থী বিকাশ, ছাতা মাথায় দিয়ে বুথে বুথে লম্বা লাইন

হামলার পর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তবে এর বাইরেও যা যা করণীয়, সেই সবটাই তিনি করবেন বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে আইনজীবীদের একাংশের বক্তব্য, বিকাশরঞ্জনের মতো প্রবীণ আইনজীবীর বাড়িতে হামলার ঘটনা রীতিমতো উদ্বেগজনক। আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, এই গোটা বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে জানানো হবে। তবে এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিএম। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মুকুন্দপুর মোড়ে জমায়েত করে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বামেরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের