Biometric Attendance : স্কুলে আর রোল কল নয়! পড়ুয়াদের হাজিরা এবার বায়োমেট্রিকে, কবে থেকে চালু?

Published : Nov 27, 2026, 05:38 PM IST

নতুন শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে চালু হতে চলেছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়া, উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী।

PREV
16

নতুন শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে চালু হতে চলেছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। আগামী ২ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়া, উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে স্কুলে হাজিরা নেওয়ার প্রচলিত পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

26

সরকারি দপ্তরগুলিতে পর্যায়ক্রমে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই স্কুলগুলিতে এই ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ। শুধু শিক্ষক-শিক্ষিকা নন, স্কুলের পড়ুয়াদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে। অন্যদিকে, কারিগরি শিক্ষা দপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আগামী ১ ডিসেম্বর থেকেই এই ব্যবস্থা চালু হওয়ার কথা।

36

এর আগে পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করতে ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছিল বিকাশ ভবন। প্রাথমিকভাবে ১০০টি স্কুলে পাইলট প্রজেক্ট চালুর পরিকল্পনা ছিল। শিক্ষকের স্মার্টফোনে থাকা বিশেষ অ্যাপের ক্যামেরার সামনে পড়ুয়ার মুখ আনলেই হাজিরা নথিভুক্ত হওয়ার কথা। এতে রোলকলের সময় কমবে এবং পঠনপাঠনের জন্য বেশি সময় পাওয়া যাবে বলে মনে করা হয়েছিল।

46

কিন্তু এবার স্কুলে বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্তের পর ওই ফেস রেকগনিশন অ্যাপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি বায়োমেট্রিক যন্ত্র বসানো এবং রক্ষণাবেক্ষণের খরচ কে বহন করবে, তা নিয়েও এখনও স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি।

56

অন্যদিকে, স্কুলের পরীক্ষার নম্বর আপলোড করার এসএমএস পোর্টালে ম্যালওয়্যার হামলার জেরে নতুন সমস্যা তৈরি হয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার স্কুলগুলিকে প্রথম ও দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের ফলাফল ফের আপলোড করতে হতে পারে বলে খবর। এই ঘটনায় শিক্ষকমহলে অসন্তোষ তৈরি হয়েছে। কারণ, ডিসেম্বরেই তৃতীয় সামেটিভ মূল্যায়ন হওয়ার কথা। পাশাপাশি মাধ্যমিকের সিলেকশন টেস্টের ফলাফল আপলোড করার কাজও রয়েছে। শিক্ষকদের অভিযোগ, প্রায় দু'মাস ধরে পোর্টালটি ঠিকমতো কাজ করছে না।

66

যদিও স্কুলশিক্ষামন্ত্রীর দাবি, শুধু শিক্ষাদপ্তর নয়, অন্যান্য সরকারি দপ্তরের ওয়েবসাইট ও পোর্টালেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories