ফের জয় শ্রীরাম বলায় বেধড়ক মার বিজেপি কর্মীকে

Published : Oct 20, 2019, 11:23 AM IST
ফের জয় শ্রীরাম বলায়  বেধড়ক মার বিজেপি কর্মীকে

সংক্ষিপ্ত

ফের জয় শ্রীরাম বলায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ  এবারও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে  ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের লেবুতলা গ্রামে  ঘটনার জেরে ফের রাজনৈতিক ঘংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী 

ফের জয় শ্রীরাম বলায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এবার ঘটনাটি ঘটেছে,বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের লেবুতলা গ্রামে। ঘটনার জেরে ফের রাজনৈতিক ঘংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

থামছে না রাজনৈতিক সংঘাত। রাজ্যে জয় শ্রীরাম ধ্বনি দিলেই হামলার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। রাজনৈতিক মিছিল বাদে গেরুয়া ব্রিগেডের কর্মীদের একা পেলেই নেওয়া হচ্ছে প্রতিশোধ। এমনই অভিযোগ করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শনিবার সেরকমই আরও এক ঘটনার সাক্ষী থাকল বসিরহাট। এলাকাবাসীরা জানান, শনিবার বিকেলে কেন্দুয়া বাজার থেকে মাছ কিনে ফিরছিলেন গোপালপুরের বাসিন্দা বছর ৪০-এর রঞ্জিত মন্ডল। লেবুতলা গ্রামে যেতেই বাচ্চারা তাঁকে জয় শ্রী রাম ধ্বনি দিতে আবদার করে। বাচ্চাদের আবদার রাখাই কাল হয় রঞ্জিতের। অভিযোগ, তিনি জয় শ্রীরাম দিতেই তৃণমূল কর্মী তারক পারুই তাঁকে গালিগালাজ শুরু করেন। পরে বচসা হাতাহাতি পর্য়ন্ত গড়ায়।

রঞ্জিতের অভিযোগ,কিছু বুঝে ওঠার আগেই  জয় শ্রীরাম বলার জন্য তাঁর দিকে ধেয়ে আসে তৃণমূল কর্মীরা। পরে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকী কেন জয় শ্রীরাম বলা হচ্ছে জানতে চেয়ে রঞ্জিতকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকেন তৃণমূলের লোকজন। কিল,ঘুষি সঙ্গে লোহার রড দিয়ে আঘাত করা হয় রঞ্জিতকে। পরে চিৎকার শুনে গ্রামের মানুষ এসে উদ্ধার করেন রঞ্জিতকে। বেগতিক দেখে অভিযুক্ত তারক পারুই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।  গ্রামবাসীরাই রঞ্জিত মণ্ডলকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তাঁরাই জানান, অভিযুক্ত তারক পারুই এলাকার বিশিষ্ট তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। তবে এই প্রথমবার নয়, এর আগেও বিজেপি করার জন্য হামলার মুখে পড়তে হয়েছিল রঞ্জিত মণ্ডলকে। ঘটনার পর তারক পারুইয়ের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর