BJP Government West Bengal: রবীন্দ্রজয়ন্তীর দিনই ব্রিগেডে বিজেপি মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ, থাকবেন মোদী-শাহ

Published : May 06, 2026, 03:45 PM ISTUpdated : May 06, 2026, 04:00 PM IST
BJP Government West Bengal: রবীন্দ্রজয়ন্তীর দিনই ব্রিগেডে বিজেপি মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ, থাকবেন মোদী-শাহ

সংক্ষিপ্ত

BJP Government West Bengal: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। এবার আসছে বিজেপি সরকার। আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে, মানে বাঙালির প্রিয় রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডে বিজেপির নতুন মন্ত্রিসভার ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে (BJP Government West Bengal)।

BJP Government West Bengal: বিজেপি স্লোগান দিয়েছিল, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার (West Bengal Election Result 2026)।" বাস্তবে ঠিক সেটাই হল। ২০০-র উপরে আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসল বিজেপি। তারপরেই শুরু হয়ে যায় বিজেপির মন্ত্রিসভা গঠনের তোড়জোড়। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। এবার আসছে বিজেপি সরকার। আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে, মানে বাঙালির প্রিয় রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডে বিজেপির নতুন মন্ত্রিসভার ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে (BJP Government West Bengal)।

রবীন্দ্রজয়ন্তীর দিনই ব্রিগেডে বিজেপি মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করার জন্য নবান্নে পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানা যাচ্ছে, আগামী ৮ মে তথা শুক্রবার সন্ধ্যায় বিজেপির বিধায়কদের নিয়ে একটি বৈঠক রয়েছে উচ্চ নেতৃত্বের। তারপরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, নবান্নে ঢোকার আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ভোট পরবর্তী হিংসা একেবারেই বরদাস্ত করা হবে না। বিজেপিতে কোনওভাবেই ‘তৃণমূলীকরণ’ চলবে না। এই বিষয়টি নিয়ে আলোচনাও হবে আমাদের বৈঠকে।

রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে আলোচনা

বিজেপি সূত্রে জানা গেছে, আগামী শনিবার তথা ৯ মে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? সরকারিভাবে সেই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতৃত্ব। 

বুধবার, দুপুর ৩টে নাগাদ বিজেপির রাজ্য সভাপতি নবান্নে প্রবেশ করেন। মূলত, ব্রিগেডে ঐদিন শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তিনি রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে আলোচনা করবেন। অপরদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে শমীকের বক্তব্য, “কিছু নব্য বিজেপিকে দেখা যাচ্ছে। এদের আমরা বিজেপিতে ঢুকতে দেব না। বিজেপিতে কোনওভাবেই তৃণমূলীকরণ হতে দেব না। যারা নিজেদের রক্ত-ঘাম দিয়ে বিজেপিকে তৈরি করেছেন সেও ৮০-৯০ সাল থেকে। যখন বিজেপির কিচ্ছু ছিল না, সেই সমস্ত ব্যক্তিদের রক্ত-ঘামে বিজেপি তৈরি হয়েছে। এই পার্টির তৃণমূলীকরণ আমি একেবারেই হতে দেব না। যেখানে যেখানে হামলা হচ্ছে, প্রয়োজনে আমি রাস্তায় নামব।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee Refuses Resign: মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেছেন, এর ফলাফল কী হতে পারে?
Asansol News: বাংলায় পালা বদল হতেই শিল্পাঞ্চলে উত্তেজনা, রাতের অন্ধকারে পুড়ল তৃণমূলের পার্টি অফিস