Durga Puja: বাংলায় দুর্গাপুজোয় বিজেপির মেগা প্ল্যান, আসতে পারেন মোদী-শাহ

Published : Oct 04, 2026, 05:31 PM IST

বিজেপি এবারের দুর্গাপুজোয় বাংলায় বড় চমক দিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দলের শীর্ষ নেতাদের কলকাতায় আনার পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি।

PREV
18
দুর্গাপুজোয় বিজেপির মেগা ইভেন্ট

বিজেপি এবারের দুর্গাপুজোয় বাংলায় বড়সড় চমক দেওয়ার পরিকল্পনা করেছে। দলের শীর্ষ নেতারা কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলোতে যাবেন বলে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

28
আসতে পারেন নরেন্দ্র মোদী - অমিত শাহ

দলীয় সূত্রে খবর, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ অন্যান্য শীর্ষ নেতাদের বাংলার দুর্গাপুজোয় সামিল করার একটা রূপরেখা তৈরি করেছে। কলকাতায় আসতে পারেন মোদী-শাহ।

38
মহালয়ায় মেগা ইভেন্ট

বঙ্গ বিজেপি মহালয়ার দিন কলকাতার একটি পুজোমণ্ডপে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছে। মহালয়ার দিন থেকেই মূলত দুর্গাপুজোর সূচনা হয়। রাজ্য বিজেপি কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে আয়োজিত একটি দুর্গাপুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

48
মোদী-শাহের সফরসূচি

প্রধানমন্ত্রীর এই সফর এখনও চূড়ান্ত হয়নি। তবে দল খুব তাড়াতাড়ি তাঁর সূচি এবং তারিখের বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যাবে বলে আশাবাদী। বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কলকাতার একটি পুজো মণ্ডপে আসার জন্য অনুরোধ করেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শাহও এই উৎসবে সামিল হওয়ার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে তাঁর ইচ্ছাপ্রকাশ করেছেন।

58
পুজো মণ্ডপে নীতিন নবীন

বঙ্গ বিজেপি দলের সভাপতি নীতিন নবীন যাতে রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন এবং উৎসবে অংশ নেন, তার জন্যও আলাদা একটি কর্মসূচি তৈরি করেছে। বিজেপি বাংলার বড় বড় দুর্গাপুজোগুলোতে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিশ্চিত করতেই এই মেগা প্ল্যান করেছে।

68
ড্রোন শো

ইডেনের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ প্রায় ১০ হাজার ড্রোনের শো। এর মাধ্যমে আকাশে মা দুর্গার একাধিক রূপ ফুটিয়ে তোলা হবে। ইডেন, রেড রোড-সহ আশপাশের যে কোনও প্রান্ত থেকেই ড্রোনের ডানায় ভেসে ওঠা দেবীমূর্তির নানা প্রতিচ্ছবি দেখা যাবে।

78
মহালয়ার ভোরেই অনুষ্ঠান শুরু

মহালয়ার ভোরে কলকাতা ও হাওড়ার পাঁচটি ঘাটে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য। ঘাটগুলি হল বাবুঘাটের বাজেকদমতলা, প্রিন্সেপ, মিলেনিয়াম, কুমোরটুলি এবং হাওড়ার রামকৃষ্ণপুর। প্রতিটি ঘাটে বাজবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 'মহিষাসুরমর্দিনী', আর সেই সুরের সঙ্গে থাকবে নাচ।

88
৫ বড় পুজোর উদ্বোধন

ওইদিন ইডেন থেকেই শহরের পাঁচটি বড় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। এই তালিকায় রয়েছে শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা, সুরুচি ও ত্রিধারার পুজো। উদ্বোধনের মাধ্যমে এ বছরের পুজোর আনুষ্ঠানিক সূচনার বার্তা দিতে চায় প্রশাসন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories