ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নাম তুলতে 'কাটমানি'! ১০ হাজার টাকা চাইছে BLO

Published : Feb 21, 2026, 03:18 PM IST
BLO demands money to remove names of illegal Bangladeshi voters alleges Bagda

সংক্ষিপ্ত

অবৈধ বাংলাদেশি ভোটার পিছু ১০ হাজার টাকা করে চাইছে বিএলও। ভোটার লিস্টে নাম তুলতে কাটমানি! এই অভিযোগ ঘিরে তুলকালাম বাগদায়। বিজেপি-টিএমসি তরজা শুরু হয়েছে। 

ফোন করে অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নামে টাকা চাইছে বিএলও ৷ এমনই অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক বিএলওর বিরুদ্ধে৷ বিএলওর সঙ্গে সে বিষয়ে কথোপকথনের ভয়েস রেকর্ড ছড়িয়ে পড়েছে৷ যদিও সেই ভয়েস রেকর্ডের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা ৷ বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর মেলের মাধ্যমে জেলাস শাসক মহকুমা শাসক ও বিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷

অভিযুক্ত বিএলও

বিএলওর নাম চন্দ্রকান্ত মন্ডল। তার বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপারা ১২০ নম্বর বুথে ৷ পেশায় বয়রা ঝাউখালি প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি ৷ সেই ভয়েস রেকর্ডে শোনা যাচ্ছে বয়রা-ন পাড়ার একশো কুড়ি নম্বর বুথের ইসমাইল মন্ডলের সঙ্গে কথোপকথন । সেখানে ইসমাইল মন্ডলের বাংলাদেশী পরিবারের ৬ সদস্যদের ভোটার তালিকায় নাম তুলে দেবার জন্য দশ হাজার টাকা প্রত্যেক ভোটার-পিছু দিতে হবে। এমনটাই বলতে শোনা গেছে। বিডিও এডিও মাইক্রো অবজারভারের নাম করে সেই টাকা চাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ ৫০ হাজার টাকা যাওয়া হয়েছে। টাকা দিলে নাম তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

বাংলাদেশীদের নাম তুলতে টাকা!

বিজেপির অভিযোগ এভাবেই টাকার বিনিময়ে বাংলাদেশীদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে । কারণ ইসমাইল একজন মুসলিম বাংলাদেশী ৷ ২০০২ সালের তালিকায় তাদের কারো নাম নেই ৷ শুনানিতে ডাকা হয়েছিল ৷ তার পরিবারের লোকজন বেশিদিন হয়নি বাংলাদেশ থেকে এসেছে ৷ তৃণমূলের সহযোগিতা এগুলো হচ্ছে। যদিও ইসমাইল তরফদার এ বিষয়ে কোন কথা বলেননি ৷ বিএলও চন্দ্রকান্ত মন্ডল এর বাবা অভিযোগ অস্বীকার করে বলেন ছেলেকে মিথ্যা ভাবে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে ৷

রাজনৈতিক তরজা

এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ বলেন যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই তদন্ত করে তার বিচার হবে ৷ আমাদের সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না ৷ বিজেপির এখন এলাকায় কোন অস্তিত্ব নেই। তাই তৃণমূলের নাম জড়িয়ে বাজার গরম করার চেষ্টা করছে ৷

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Yuva Sathi প্রকল্পে ব্যাপক সাড়া রাজ্যে, ৫ দিনে আবেদন করেছে লক্ষ লক্ষ তরুণ তরুণী
বাড়ির সামনে বল খেলা নিয়ে বচসা, রাগে শিশুদের গুলি করার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে