বিয়ে দিতে অস্বীকার, প্রেমিকার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট প্রেমিকের

Published : Dec 23, 2019, 04:07 PM IST
বিয়ে দিতে অস্বীকার, প্রেমিকার  নগ্ন ছবি ফেসবুকে পোস্ট প্রেমিকের

সংক্ষিপ্ত

মধুর পরিণয়ের জায়গায় দুঃখের স্মৃতি  প্রেমিকাকে না পেয়ে তাঁর আপত্তিকর ছবি পোস্ট  অভিযোগ, অপমানে আত্মঘাতী হয়েছে প্রেমিকা  ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক।

মধুর পরিণয়ের জায়গায় দুঃখের স্মৃতি। প্রেমিকাকে না পেয়ে তাঁর আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকার পরিবারের অভিযোগ, অপমানে আত্মঘাতী হয়েছে প্রেমিকা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক।

প্রেমিকার বাড়ি থেকে বিয়ে দিতে অস্বীকার করায় প্রেমিকার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট প্রেমিকের। ঘটনায় অপমানে গলায় ফাঁস আত্মঘাতী কলেজ ছাত্রী প্রেমিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলায়। সূত্রের খবর,নদিয়ার ধানতলা থানার পুরাতন চাপড়ার বাসিন্দা রানাঘাট কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ইপ্সিতার (নাম পরিবর্তিত) সাথে গত ৬ মাস আগে শুভ রায় নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। 

অভিযোগ,প্রেমের সম্পর্কের কথা ইপ্সিতার পরিবার জানতে পারলে তারা শুভর সাথে বিয়ে দিতে উদ্যোগী হয়। অভিযোগ,ইপ্সিতার পরিবার শুভর পরিবারের সাথে দেখা করাতে চাইলে শুভ তাতে রাজি হয়নি। শুধু তাই নয়,শুভ নিজের সচিত্র পরিচয়পত্রও দেখাতে অস্বীকার করে বলে অভিযোগ। আর এরপরই  শুভর সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করে ইপ্সিতার পরিবার। 

মৃতের পরিবারের অভিযোগ,এর পর থেকেই ইপ্সিতাকে পালিয়ে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত যুবক। অভিযোগ,সুস্মিতা তাতে রাজি না হওয়ায় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করে দেওয়ার হুমকি দিচ্ছিল ওই যুবক। এরপরও প্রেমিকা রাজি না হওয়ায় গত শনিবার ইপ্সিতার কিছু নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দেয় শুভ। 

রবিবার সেই কথা জানতে পেরে অপমানে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই কলেজ ছাত্রী। ঘটনায় অভিযুক্ত শুভ রায়ের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শুভ রায়।তার সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতার? জনসভা থেকে বললেন, "সাহস থাকলে আমার গাড়ি চেক করুন"
Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি