Train Cancel: মঙ্গলবার হাওড়া থেকে বহু লোকাল ট্রেন বাতিল, কোন কোন রুটে? লিস্ট দেখুন

Published : Feb 27, 2026, 07:03 PM ISTUpdated : Feb 27, 2026, 07:06 PM IST
CANCELLATION OF EMU LOCALS DURING DOLYATRA OVER HOWRAH DIVISION ON 3 march

সংক্ষিপ্ত

দোল উপলক্ষ্যে একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের হাওড়া শাখায়। বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল। তাতে বলা হয়েছে, ৩ মার্চ দোলযাত্রার দিন সকালের দিকে লোকজন কম থাকবেন।

দোল উপলক্ষ্যে একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের হাওড়া শাখায়। বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল। তাতে বলা হয়েছে, ৩ মার্চ দোলযাত্রার দিন সকালের দিকে লোকজন কম থাকবেন। সেই কারণে হাওড়া ডিভিশনের ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল লোকাল, হাওড়া-তারকেশ্বর লোকাল, বর্ধমান কাটোয়া-সহ নানা রুটে এই লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড বন্ধ থাকবে এবং হোল্ডিং এরিয়া হিসেবে ব্যবহার করা হবে। এই সময়ের মধ্যে যাত্রীরা ওল্ড ক্যাব রোডের পরিবর্তে নিউ ক্যাব রোড ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও যানবাহনকে ওল্ড ক্যাব রোডে প্রবেশ করতে দেওয়া হবে না।

কোন কোন ট্রেন বাতিল

• হাওড়া-বর্ধমান (মেন লাইন):

আপ ট্রেন। - ৩৭৮১৯, ৩৭৭১১ এবং ৩৭৮৪৩।

ডাউন ট্রেন - ৩৭৮২২ এবং ৩৭৬১২।

• হাওড়া-বর্ধমান (কর্ড লাইন):

আপ ট্রেন - ৩৬০৭১, ৩৬৮১৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১ এবং ৩৬০৩৩।

ডাউন ট্রেন - ৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬০৮২, ৩৬০৩৪ এবং ৩৬৮৪০।

• হাওড়া-ব্যান্ডেল (মেন লাইন):

আপ ট্রেন - ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭২২১, ৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১ এবং ৩৭৫১১।

ডাউন ট্রেন - ৩৭২২৪, ৩৭২০২, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬ এবং ৩৭৫১২।

• হাওড়া-শেওড়াফুলি:

আপ ট্রেন – ৩৭০৪১, ৩৭০৪৫, ৩৭০৪৭, ​​৩৭০৪৯ এবং ৩৭০৫৫।

ডাউন ট্রেন – ৩৭০৪২, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০ এবং ৩৭০৫৬।

• হাওড়া-তারকেশ্বর:

আপ ট্রেন – ৩৭৩০১, ৩৭৩২৩, ৩৭৩৩১ এবং ৩৭৪১৩।

ডাউন ট্রেন – ৩৭৩০২, ৩৭৩৩২, ৩৭৩৪২ এবং ৩৭৪১৪।

• নৈহাটি-ব্যান্ডেল:

আপ ট্রেন – ৩৭৫২৭, ৩৭৫৩১ এবং ৩৭৫৩৫

ডাউন ট্রেন - ৩৭৫২৮, ৩৭৫৩২ এবং ৩৭৫৩৬।

• হাওড়া-শ্রীরামপুর:

আপ ট্রেন - ৩৭০১১ এবং ৩৭০১৩। ডাউন ট্রেন - ৩৭০১২ এবং ৩৭০১৪

• বর্ধমান-কাটোয়া:

আপ ট্রেন - ৩৫০১৩ এবং ৩৫০১৯। ডাউন ট্রেন - ৩৫০১৪ এবং ৩৫০২০।

এছাড়াও, ৩৭৮১৫ হাওড়া-বর্ধমান লোকাল (মেন লাইন) এবং ৩৭৮২৪ বর্ধমান-হাওড়া লোকাল (মেন লাইন) ৩ মার্চ সমস্ত স্টেশনে থামবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: SIR-এ রাজ্যে কত নাম বাদ পড়ছে? দেখুন কী বলছেন দিলীপ ঘোষ
Sukanta Majumdar: ‘মমতার মতো সাম্প্রদায়িক ইসলামিক মৌলবাদী দেশে আর কেউ নেই!’ তোপ সুকান্তর