Chandranath Rath Murder Case Update: চন্দ্রনাথ খুনে অ্যাকশনে CBI, ৭ দুঁদে অফিসারের নজরে মধ্যমগ্রাম, তদন্তে নয়া মোড়?

Chandranath Rath Murder Case Update: চন্দ্রনাথ খুনে অ্যাকশনে CBI, ৭ দুঁদে অফিসারের নজরে মধ্যমগ্রাম, তদন্তে নয়া মোড়?

Published : May 12, 2026, 05:49 PM IST

Chandranath Rath Murder Case Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে নামল CBI। ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ দল এদিন মধ্যমগ্রামে ঘটনাস্থল পরিদর্শন করে। সঙ্গে ছিল ফরেনসিক টিমও। বিস্তারিত দেখুন

Chandranath Rath Murder Case Update: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার CBI: মধ্যমগ্রামে ৭ দুঁদে অফিসারের স্পেশাল টিম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় পদক্ষেপ নিল সিবিআই (CBI)। মামলার ভার নেওয়ার পর মঙ্গলবার দুপুরেই মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছাল কেন্দ্রীয় তদন্তকারী দলের একটি বিশেষ টিম। ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে এই দলে রয়েছেন ৭ জন অভিজ্ঞ অফিসার।

তদন্তে ফরেনসিক ও সিআইডি এদিন সিবিআই অফিসারদের পাশাপাশি ফের ঘটনাস্থলে যায় রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞ দল। সংগৃহীত নমুনাগুলো নতুন করে পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। জানা গেছে, ঘটনার পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সিবিআই-এর। গোটা প্রক্রিয়াটিতে স্থানীয় মধ্যমগ্রাম থানা ও রাজ্য সিআইডি (CID) পূর্ণ সহযোগিতা করছে।

নজরে রাজনৈতিক যোগ? শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন চন্দ্রনাথ রথ। ফলে এই খুনের নেপথ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ব্যক্তিগত শত্রুতা কাজ করছে, তা খতিয়ে দেখছেন অফিসাররা। তদন্তকারী দলের প্রধান পঙ্কজ কুমার সিং জানান, অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে দ্রুত খুনের কিনারা করাই তাঁদের প্রধান লক্ষ্য।

হাই-প্রোফাইল এই খুনের মামলায় সিবিআই-এর এদিনের অ্যাকশন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

08:57Bolpur Shootout: মুখ ঢাকা দুই যুবক, অ্যাপাচিতে চম্পট! বোলপুরে বিজেপি বুথ সভাপতি খুনে নতুন রহস্য, তদন্তে পুলিশ
11:00SRFTI-তে রক্তারক্তি! গেট টপকে ক্যাম্পাসে ঢুকল পুলিশ, তারপর যা হল...
09:22SRFTI Chaos: যাদবপুরের পর এবার SRFTI! অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা, পুলিশের সামনেই চরম বিশৃঙ্খলা
05:08Humayun Kabir on CM Suvendu: মুখ্যমন্ত্রী শুভেন্দুর মৃত্য়ু কামনা করে এ কী বললেন হুমায়ন কবীর! তোলপাড় হতেই খেলেন পাল্টি
04:17CM Suvendu Slams Mamata Banerjee: ‘রাষ্ট্রবাদী জনতা উপড়ে ফেলবে!’ মমতাকে নিশানা করে গীতাপাঠের মঞ্চে শুভেন্দুর তোপ
08:55CM Suvendu Latest Speech: ‘সাধু-সন্তদের অপমান করলেই জেল!’ গীতাপাঠের মঞ্চে শুভেন্দুর বড় ঘোষণা
08:40Madhyamgram: রাস্তা নয় যেন মৃত্যুফাঁদ! মধ্যমগ্রামের LIC টাউনশিপে ক্ষোভ চরমে, কী বলছে পুরসভা?
14:06CM Suvendu: 'বাবা-মাকে ওড়িশা পাঠিয়ে দেব ভেবেছিলাম', হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু?
12:41Mamata Banerjee: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ফের মহিলাদের 'উস্কালেন' মমতা! কী বললেন?
08:48Attack On Kunal Ghosh: গোটা রাস্তা বাইকবাহিনী তাড়া করল কুণালকে! কীভাবে হয়েছিল হামলা?
Read more