২৮ বছর পর স্থগিত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন, রবিবার হবে শোভাযাত্রা

Published : Nov 20, 2026, 07:44 AM IST
Jagadhatri Puja 2026

সংক্ষিপ্ত

খারাপ আবহাওয়ার কারণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এবং শোভাযাত্রা রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে রীতি মেনে বৃহস্পতিবারই ঘট বিসর্জন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর দুর্যোগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পুজো কমিটি।

খারাপ আবহাওয়ার কারণে স্থগিত হয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। শোভাযাত্রা হবে রবিবার। বৈঠকে বসে সিদ্ধান্ত নিলেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ও প্রশাসনের কর্তারা। তবে, রীতি মেনে বৃহস্পতিবার ঘট বিসর্জন দেওয়া হয়েছে।

আবহাওয়ার উন্নতি হলে শনিবার দিনের বেলা যারা বিসর্জন করতে চান তারা বিসর্জন করতে পরবেন। তবে, রাতের বিসর্জন পর্ব সবই হবে রবিবার।

কেন্দ্রীয় কমিটির সম্রাদক শুভজির সাউ জানান, আমরা খুব অল্প সময়ের নোটিসে ১৮০ টি পুজো কমটিকে ডেকে পাঠিয়েছিলাম। সকমে মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন দুর্যোগে শোভাযাত্রা হয় না। তাই শোভাযাত্রা পিছিয়ে দেওয়া হল।

তিনি আরও জানান, শনিবার আবহাওয়ার উন্নতি হলে যারা দিনের বেলায় বিসর্জন করে কারা বিসর্জন করতে পারেন। সন্ধ্যা ৬ টা থেকে হবে শোভাযাত্রা। দুদিন বিসর্জন পিছিয়ে যাওার কারণে বেশ কিছুটা ছাড় দেওয়া হয়। ২৯ বছর পর খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল বিসর্জন। রবিবার হবে শোভাযাত্রা।

এদিকে এবার জগদ্ধাত্রী পুজোয় প্রথমবার চন্দননগরে আধা সামরিক বাহিনী ছিল। ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী ও ৩ হাজার রাজ্য পুলিশ মোতায়েন ছিল। ৪৪৬টি পুজোকে ৫টি জোন এবং ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে। ২৪ ঘন্টা সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি জলপথ, রেল ও সড়কে চলবে কড়া টহল। দুপুর ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত শহরে নো এন্ট্রি ছিল কদিন।

এবার খারাপ আবহাওয়ার কারণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এবং শোভাযাত্রা রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে রীতি মেনে বৃহস্পতিবারই ঘট বিসর্জন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর দুর্যোগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পুজো কমিটি। তবে রীতি মেনে বৃহস্পতিবার ঘট বিসর্জন সম্পন্ন হয়। শনিবার পরিস্থিতি অনুকূল হলে দিনে বিসর্জন দেওয়া যাবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ ভাসবে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টি কোন কোন জেলায়?
টালার ক্ষতিগ্রস্ত অংশের মেরামতিতে বিশেষ কমিটি গঠন, কবে থেকে শুরু হবে কাজ?