
রাজ্য পুলিশের আধুনিকীকরণে একের পর এক বড় পদক্ষেপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় বিট পুলিশিং নিয়ে সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশি ব্যবস্থার খোলনলচে বদলের বার্তা দিলেন তিনি।
রাজ্য পুলিশের আধুনিকীকরণে একের পর এক বড় পদক্ষেপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় বিট পুলিশিং নিয়ে সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশি ব্যবস্থার খোলনলচে বদলের বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের ৫৬,৭৯৫টি গ্রাম ও ওয়ার্ডকে বিট পুলিশিংয়ের আওতায় আনা হচ্ছে। প্রতিটি এলাকার দায়িত্বে থাকবেন নির্দিষ্ট পুলিশ আধিকারিক। তাঁদের কাজের উপর নজরদারি ও রিপোর্টিংয়ের জন্য চালু হয়েছে 'পুলিশ মিত্র' অ্যাপ। শুধু ঘোষণা নয়, এই ব্যবস্থা কার্যকর করতে পুলিশ আধিকারিকদের পর্যাপ্ত কর্মী, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ও অন্যান্য আধুনিক সরঞ্জাম দেওয়ার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, শুধু অনুষ্ঠান করে দায়িত্ব শেষ করলে চলবে না, এক বছরের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিট পুলিশিংয়ের কাজ শেষ করার সময়সীমা আরও তিন মাস বাড়ানোর আবেদনও জানিয়েছেন তিনি।
বক্তব্যে রাজ্য পুলিশের কর্মীসংকটের কথাও তুলে ধরেন শুভেন্দু। মহিলা ও শিশুদের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি বাড়াতে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের উপর জোর দেন তিনি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে অপরাধ দমনে একযোগে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।