Chorbagan Stampede: চোরবাগানে মৃত সন্দীপ ও টগর বেজের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য

Chorbagan Stampede: চোরবাগানে মৃত সন্দীপ ও টগর বেজের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য

Published : Oct 20, 2026, 06:08 PM IST

Chorbagan Stampede: চোরবাগান দুর্ঘটনায় ঠিক কী ঘটেছিল? কীভাবে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৯ জন? মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Chorbagan Stampede: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া রাজ্যজুড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর্ধমানের মাধবডিহির বাসিন্দা সন্দীপ বেজ ও তাঁর মা টগর বেজ। মঙ্গলবার তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে মাধবডিহিতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের সান্ত্বনা দেন। রাজ্য সরকারের তরফে বেজ পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

অন্যদিকে, বেজ পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে বিগত সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এবং ২০২৬ সালে দার্জিলিং-নাগরাকাটায় হড়পা বানের পর পুজো কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ তুলে তিনি আগের সরকারের সমালোচনা করেন।

চোরবাগান দুর্ঘটনায় ঠিক কী ঘটেছিল? কীভাবে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৯ জন? মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

06:40Rahul Sinha : কিছু শিক্ষিত মাওবাদী এখনও লুকিয়ে, মোদীর দিমাগি নকশাল তত্ত্বে বললেন রাহুল সিনহা
03:21Suvendu Adhikari : নন্দীগ্রামকে ১৫ কোটি টাকার উপহার শুভেন্দু অধিকারীর, সঙ্গে বড় ঘোষণা
04:57Suvendu on Mamata: মমতার ফুল ছোড়া নিয়ে কটাক্ষ শুভেন্দুর! কী শিখতে বললেন?
09:33Garia Crime News: ওরা গান শুনছিল... গড়িয়ার লিভ ইন কাণ্ডে অভিযুক্তার ঠাকুমার হাড়হিম অভিজ্ঞতা শেয়ার
10:53CPIM Book Stall: 'ওরা আছে কোথাও!, ওদের খুঁজতে চিনে যেতে হবে' বুকস্টল ভাঙার অভিযোগে বামেদের চরম খোঁচা শুভেন্দুর
07:15Kalighat Clash Case: 'ওরা ওই এলাকার লোক নয়!' রাত ২টোয় একবালপুর থেকে কারা গিয়েছিল কালীঘাটে? বিস্ফোরক দাবি শুভেন্দুর!
03:49Raigang Encounter Update: নাবালিকাকে খুব কষ্ট দিয়েছিল শয়তানটা! ৩ দিন পর উদ্ধার হয়েছি, আজ তাকেই এনকাউন্টার করল পুলিশ
29:55Mamata Banerjee: ক্ষমতার পালাবদলের পর প্রথম কালীপুজো! কালীঘাটে মমতার বাড়িতে কী দেখা গেল?
05:10Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? হিঙ্গলগঞ্জে ঝাঁঝিয়ে উঠে কী বললেন শুভেন্দু?
08:18রাস্তা আটকে অভিষেকের জন্মদিন পালন করে গ্রেফতার, কী সাফাই আইনজীবীদের?
Read more