
আর বেসরকারি স্কুলগুলো আরও ৫ শতাংশের বেশি ফি বৃদ্ধি করতে পারবে না। বর্তমান শিক্ষাবর্ষ যে সব বেসরকারি স্কুল ৫ শতাংশের বেশি ফি নিয়েছে পরবর্তী সময় তাদের ফি অ্যাডজাস্ট করে দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্কুল শিক্ষমন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ডিসেম্বরে দুটি পৃথক পোর্টাল চালু করবে স্কুল শিক্ষা দফতর। তার একটিতে অভিভাবকরা অভিযোগ জানাতে পারবেন। কোনও স্কুল অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিলে তাদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে। এরই সঙ্গে বেসরকারি স্কুলের জন্য একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করার কথা বলেন।
প্রসঙ্গত, শহরের বিভিন্ন বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জমা পড়েছিল। তারপরেই এদিন নিউটাউন কনভেশন সেন্টারে বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলোকে বৈঠকে ডাকা হয়। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন,সব স্কুলের বিরুদ্ধে অভিযোগ নেই। কেউ কেউ ৯ বা ১২ শতাংশ, কেউ আবার ১৫ শতাংশ ফি বৃদ্ধি করেছেন। আমরা বলে দিলাম যে, দেশের সাতটা রাজ্যে বেসরকারি স্কুল নিয়ন্ত্রণে আইন আছে। সেই আইন আপনারা আনতে বাধ্য করবেন না।…কিছু স্কুল ৯ শতাংশ ফি বৃদ্ধির কথা বলেছিল। কারণ হিসেবে তারা ছাত্র-শিক্ষক অনুপাত, এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ, ভালো মানের লাঞ্চ এবং ট্রান্সপোর্ট ব্যবস্থার কথা বলেছে।আমরা কেস টু কেস দেখব বলেছি।
এরই সঙ্গে তিনি বলেন, যে সব বেসরকারি স্কুল ৫ শতাংশের বেশি ফি নিয়েছে পরবর্তী সময় তাদের ফি অ্যাডজাস্ট করে দিতে হবে। অভিভাবকদের অভিযোগ জানানোর জন্য ডিসেম্বরে দুটি পোর্টাল চালু করবে স্কুল শিক্ষা দফতর। সদ্য বৈঠকে কড়া বার্তা দিয়েছেন স্কুলগুলোকে। ৫ শতাংশের বেশি ফি বৃদ্ধি করলে বিপাকে পড়তে পারেন স্কুল কর্তৃপক্ষ। সদ্য জারি হয়েছে নয়া নির্দেশিকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.