
Malda News: মালদায় নারকেল চুরি করতে গিয়ে আজব কাণ্ড! চুরি করতে গাছে উঠে আর নামতেই পারল না যুবক। শেষ পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা পর দমকল কর্মীদের চেষ্টায় গাছ থেকে নামানো হল তাঁকে।
Malda News: মালদায় নারকেল চুরি করতে গিয়ে আজব কাণ্ড! চুরি করতে গাছে উঠে আর নামতেই পারল না যুবক। শেষ পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা পর দমকল কর্মীদের চেষ্টায় গাছ থেকে নামানো হল তাঁকে। মঙ্গলবারের এই ঘটনাকে ঘিরে কানী মোড় সংলগ্ন ফরেস্ট অফিস চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মালদা শহরের কানী মোড় সংলগ্ন ফরেস্ট অফিস চত্বরে একটি নারকেল গাছে ওঠেন আকাশ নামে বছর তিরিশের এক যুবক। তাঁর বাড়ি বালুচর এলাকায় বলে জানা গিয়েছে। অভিযোগ, নারকেল চুরি করতে গাছটিতে উঠেছিলেন তিনি। কিন্তু তার পর আর নিচে নামতে পারেননি। ধরা পড়ার ভয়ে তিনি গাছের উপরেই থেকে যান বলে জানা গিয়েছে।