Congress Candidate: অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, অধীরের সঙ্গে লড়াইয়ের ময়দানে মৌসমও

Published : Mar 29, 2026, 10:22 PM IST
Congress Announces 284 Candidates for West Bengal Polls Adhir Chowdhury to Contest from Baharampur

সংক্ষিপ্ত

Congress Candidate list:পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য কংগ্রেস ২৮৪ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে লড়ছেন। সদ্য কংগ্রেসে যোগ দেওয়া মৌসুম নূর মালতীপুর থেকে প্রার্থী হয়েছেন। 

অবশেষে রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস তাদের ২৮৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল। এখনও বাকি রয়েছে ১০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে। তবে জল্পনা সত্যি করে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অধীররঞ্জন চৌধুরী। জিতলে প্রায় ৩০ বছর পরে তিনি বিধানসভায় ফিরবেন।

দলীয় সূত্রে খবর, অধীর রঞ্জন চৌধুরী তাঁর চেনা কেন্দ্র বহরমপুর থেকেই লড়ছেন। এর আগে ১৯৯৬ সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন অধীর চৌধুরী। সেই সময় তিনি ছিলেন নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন প্রদীপ প্রসাদ। আর সম্প্রতি কংগ্রেসে যোগ দেওয়া মৌসুম নূরকে মালতীপুর থেকে টিকিট দেওয়া হয়েছে। বালিগঞ্জে লড়়ছেন সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র।

তালিকায় আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে। যেমন, দার্জিলিং থেকে মাধব রাই, সুজাপুর থেকে আব্দুল হান্নান, দমদম থেকে সুস্মিতা বিশ্বাস, ডায়মন্ড হারবার থেকে গৌতম ভট্টাচার্য, আসানসোল দক্ষিণ থেকে সৌভিক মুখার্জি এবং আসানসোল উত্তর থেকে প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ পুইতন্ডি।

পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন দুটি দফায় অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে। ভারতের নির্বাচন কমিশন (ECI) জানিয়েছে, প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এর জন্য গেজেট নোটিফিকেশন জারি হবে ৩০ মার্চ। এই দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল এবং মনোনয়ন পরীক্ষা করা হবে ৭ এপ্রিল। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল।

দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। এর জন্য গেজেট নোটিফিকেশন জারি হবে ২ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল এবং মনোনয়ন পরীক্ষা হবে ১০ এপ্রিল। প্রার্থীরা ১৩ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এই দফার ভোট হবে ২৯ এপ্রিল।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Elections 2026 News: প্রতিবাদ করতেই এইরকম শাস্তি পেতে হল! শুনলে আঁতকে উঠবেন
Rahul Arunoday Banerjee Dies: সহজ কথায় পডকাস্টে হৃদয় জিতেছিলেন রাহুল, জানেন তাঁর শোয়ের 'শেষ' অতিথি কে ছিলেন