Rahul Gandhi: ভোট প্রচারে ফের রাজ্যে রাহুল! বৃহস্পতিবার জনসভা করবেন শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাসে

Published : Apr 21, 2026, 10:38 AM IST
Rahul Gandhi: ভোট প্রচারে ফের রাজ্যে রাহুল! বৃহস্পতিবার জনসভা করবেন শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাসে

সংক্ষিপ্ত

Rahul Gandhi: প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার তথা ২৩ এপ্রিল, শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাস এলাকায় জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা। প্রসঙ্গত, শ্রীরামপুরে এবার কংগ্রেসের প্রার্থী প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নিজেই।

Rahul Gandhi: ভোট প্রচারে ফের বঙ্গে আসছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রথম দফার ভোটের দিনেই পশ্চিমবঙ্গে মোট তিনটি নির্বাচনী জনসভা করবেন তিনি (West Bengal Election 2026)। 

ভোট প্রচারে ফের বঙ্গে  রাহুল

প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার তথা ২৩ এপ্রিল, শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাস এলাকায় জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা। প্রসঙ্গত, শ্রীরামপুরে এবার কংগ্রেসের প্রার্থী প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নিজেই।

 

 

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। তাই এবার সেখানেই প্রচার কর্মসূচি রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির। এর আগে গত ১৪ এপ্রিল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল এবং মুর্শিদাবাদের সমশেরগঞ্জে সভা করেন রাহুল। তিনটি জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

কী বলছেন লোকসভার বিরোধী দলনেতা?

প্রসঙ্গত, সেই সভাগুলি থেকে বিজেপি এবং আরএসএস-এর পাশাপাশি তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়েছে কয়েকগুণ এবং একাধিক শিল্প বন্ধ হয়ে গেছে। সিন্ডিকেটরাজ চলছে বলে সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না, এমনটাই বলেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা জানান, "তৃণমূল পারবে না বিজেপিকে আটকাতে। একমাত্র কংগ্রেসই পারে প্রকৃত লড়াই করতে। এই রাজ্যে শুধু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং শাসক দলের নেতারা লাভবান হয়েছে।’’ 

 আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এরপর দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল, বাকি আসনগুলিতে নির্বাচন হবে। তার আগেই ফের একবার রাজ্যে আসছেন রাহুল গান্ধী। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ভোটের জন্য ২৩ তারিখ থেকে টানা বন্ধ ব্যাঙ্ক? কবে খোলা থাকবে? নোটিশ জারি
কাজ না করে বসে থাকার অভিযোগ, ভবানীপুরের ফ্লাইং স্কোয়াড থেকে সাসপেন্ড তিন