Crime News: অচৈতন্য অবস্থায় রেল লাইনের উপর পড়ে যুবতী, স্থানীয়দের তৎপরতায় হাসপাতালে ভর্তি

Published : Mar 27, 2026, 12:13 PM IST
Madhyampur Railway Station

সংক্ষিপ্ত

West Bengal Crime News: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধমূলক ঘটনা ঘটছে। বিশেষ করে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ হচ্ছে না। উত্তর ২৪ পরগনা জেলায় এমনই এক অভিযোগ উঠেছে।

DID YOU KNOW ?
যুবতীকে খুনের চেষ্টা?
উত্তর ২৪ পরগনার মধ্যমপুর রেল স্টেশন থেকে যে যুবতীকে উদ্ধার করা হয়েছে, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

West Bengal News: রাতের অন্ধকারে কীটনাশক খাইয়ে যুবতীকে রেললাইনে উপরে ফেলে রেখে যাওয়ার অভিযোগ। অচৈতন্য অবস্থায় রেল লাইনের উপর থেকে ওই যুবতীকে উদ্ধার করলেন স্থানীয় ব্যক্তিরা। তাঁরাই পুলিশে খবর দিয়ে ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করলেন। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শিয়ালদা-হাসনাবাদ লাইনের মধ্যমপুর স্টেশনে। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা স্টেশনে এক চায়ের দোকানে ছিলেন। সেখানে তখন অন্তত ২০ জন ছিলেন। প্ল্যাটফর্মের মাথা থেকে ৫০ ফুট দূরে ওই অঞ্চলের এক ব্যক্তি স্টেশনে আসার সময় দেখতে পান, রেল লাইনের উপর অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন এক মহিলা। ওই ব্যক্তি চায়ের দোকানে এসে খবর দেন। এরপর স্থানীয়রা থানায় খবর দেন এবং ওই যুবতীকে রেল লাইন থেকে সরিয়ে এনে চোখে-মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। এরপর বসিরহাট থানার পুলিশ এসে ওই যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যায়।

তদন্ত শুরু পুলিশের

এই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। যাঁরা তাঁকে উদ্ধার করেছেন তাঁরা জানিয়েছেন, ওই যুবতী জড়িয়ে-জড়িয়ে কী বলছিলেন, তা বোঝা যাচ্ছিল না। তিনি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। এই কারণেই তাঁর পরিচয় বা ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি। ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অসামাজিক কাজকর্মের অভিযোগ

স্থানীয় বাসিন্দারা বলেছেন, মধ্যমপুর স্টেশনের পাশেই ঘোষ বাড়ি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট রয়েছে। সেখানে বাইরে থেকে বহু যুবক-যুবতীরা আসে এবং সন্ধে নামতেই মধ্যমপুর স্টেশনে যুবক-যুবতীরা ভিড় জমায়। বসে যায় আড্ডাখানা। সেখানে নেশা-অসামাজিক কাজকর্ম চলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন এই বিষয়গুলির দিকে নজর দিক এবং দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিক। যাতে আগামী দিনে এর থেকে বড় ঘটনা যাতে না ঘটে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রেল লাইন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার ১ যুবতী।
উত্তর ২৪ পরগনার মধ্যমপুর স্টেশনে রেল লাইন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার এক যুবতী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

শওকত মোল্লার গড়ে পায়ে হেঁটে প্রচার বিজেপি প্রার্থী অসীম সাপুইয়ের, দেখুন কী বলছেন
BJP's chargesheet: তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চার্জশিটে কী কী রয়েছে? প্রকাশের আগেই দেখুন