রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর। মহার্ঘ ভাতা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু সরকার। আরও ২ শতাংশ বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা। যার দরুণ ৫৮ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে মহার্ঘ ভাতা। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হলে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মহার্ঘ ভাতার বকেয়াও পাবেন সরকারি কর্মীরা।
26
অর্থ বিভাগ থেকে প্রকাশিত হয়েছে এই সিদ্ধান্তটি। বহুদিন ধরেই এই হার সংশোধনের বিষয়টি সরকারের বিবেচনার মধ্যে ছিল। অবশেষে DA-র হার বাড়িয়ে ৫৮ থেকে ৬০ করা হয়েছে।
36
সরকার নির্দেশ দিয়েছে যে এই বর্ধিত মহার্ঘ ভাতার টাকা অগাস্ট মাসের বেতনের সঙ্গেই দিতে হবে। ৭ মাসের বকেয়াও দিতে হবে একসঙ্গে।
46
অতএব সব মিলিয়ে সেপ্টেম্বর মাসের বেতনে মালামাল হতে চলেছেন সরকারি কর্মীরা। পুজোর আগেই মোটা টাকা ঢুকছে ব্যাঙ্কে।
56
এ ছাড়াও অক্টোবর মাসে মিলবে আগাম বেতন বলে জানিয়েছে রাজ্য সরকার।
66
কেন্দ্র রাজ্য DA-র তফাৎ নিয়ে বহু দিন ধরেই তরজা চলেছে এবার আরও ২ শতাংশ ডিএ পাওয়ার পরে ৬০ শতাংশ ডিএ পেল রাজ্য সরকার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.