ভোটের মুখে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নির্বাচন কমিশনের কারণে ৪% ডিএ বৃদ্ধি আটকে থাকলেও, এপ্রিল মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত টাকা মিটিয়ে দেওয়া হবে। এই ঘোষণায় কর্মচারীমহলে স্বস্তির আবহ।
সামনেই নির্বাচন। আজ শেষ প্রচার। ২৯ এপ্রিল নির্বাচন। তার আগে বিভিন্ন জায়গায় সভা করছেন মুখ্যমন্ত্রী। এবারভোটের মুখে ডিএ নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কবে মিলবে ৪% DA। প্রকাশ্যে এল বড় খবর।
26
গত ৫ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। তবে, এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধির প্রতিফলন তাঁদের অ্যাকাউন্টে হয়নি। যা নিয়ে অসন্তোষ বাড়ছে কর্মচারীমহলে।
36
বাজেটে জানানো হয়েছিল ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই বর্ধিত ভাতা। তবে, এখনও তা নিয়ে কোনও আপডেট নেই। মহার্ঘ ভাতা কী আদৌ বাড়বে? এই নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সদ্য আমডাঙা থেকে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছি বাজেটে। এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইনান্স সেক্রেটারি পাঠিয়েছে। কমিশন চেপে রেখে দিয়েছে। নয়তো অনেক দিন আগে আপনারা ২৫ পার্সেন্ট মচো পেয়ে যেতেন। কিন্তু এই মাসেই মাইনের সঙ্গে এই টাকা আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি।
56
এদিকে জানা গিয়েছে, রাজ্য সরকারের অধীনে কর্মচারীরা এপ্রিল মাসের বেতন ২৯ এপ্রিল পাবেন। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মীরা চলতি মাসের বেতন ৩০ এপ্রিল পাবেন।
66
পেনশনভোগীরা পাবেন ২ মে। ওয়েজ, রেমুনারেশন, সাম্মানিক এবং স্টাইপেন্ড প্রাপকরা ২ মে টাকা পাবেন। বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও সরকারি কর্মীরা কবে বর্ধিত বেতন পাবেন তা নিশ্চিত নয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.