রাত থেকে টানা বৃষ্টি! কবে স্থলভাগে প্রবেশ করছে নিম্নচাপ? কলকাতায় কত দিন চলবে বর্ষা?

Published : Jul 06, 2026, 12:33 PM IST

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

PREV
15

বঙ্গোপসাগরে ঘটাচ্ছে নিম্নচাপ। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপের প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন কতদিন চলবে বৃষ্টি।

25

রবিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে। তবে বৃষ্টি থামার নাম নেই। এর প্রভাবে শহরের কিছু রাস্তা জনমগ্ন। জানা গিয়েছে, আজ সারাদিন চলবে বৃষ্টি।

35

জানা গিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে রবিবারই। আজকের মধ্যে এই নিম্নচাপ ওড়িশার চান্দবালি এবং দিঘার অর্ন্তবর্তী অংশ দিয়ে স্থলভাবে প্রবেশ করতে চলেছে। তারপরেও এটি আরও উত্তরে সরবে। মঙ্গলবারের মধ্যে তা ওড়িশা, ছত্তীগঢ় সীমান্ত পেরিয়ে যেতে পারে।

45

এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বাড়ছে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হবে বৃষ্টি। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বাড়বে বৃষ্টি। বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।

55

প্রসঙ্গত, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হওয়া বইছে। হাওয়ার বেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার কখনও কখনও দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ৬৫ কিলোমিটারেও। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories