
দক্ষিণ ২৪ পরগনার পোলঘাট পঞ্চায়েত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রধান মাফুজা মোল্লা ও উপপ্রধান আখন্দ আনোয়ারুল হকের উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি বেআইনি নির্মাণ কাজ চলছিল বলে অভিযোগ ছিল।
দক্ষিণ ২৪ পরগনার পোলঘাট পঞ্চায়েত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রধান মাফুজা মোল্লা ও উপপ্রধান আখন্দ আনোয়ারুল হকের উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি বেআইনি নির্মাণ কাজ চলছিল বলে অভিযোগ ছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান প্রধান ও উপপ্রধান। অভিযোগ, আব্দুল মাজিদ মোল্লা ওই নির্মাণ কাজ করছিলেন। নির্মাণ সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে দু’পক্ষের মধ্যে বচসা বাধে এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।