দিলীপের গাড়ি ভাঙচুর, উত্তেজনা ডেবরায়, ভয় পেয়ে হামলার অভিযোগ বিজেপি প্রার্থীর

Published : May 12, 2019, 01:57 PM IST
দিলীপের গাড়ি ভাঙচুর, উত্তেজনা ডেবরায়, ভয় পেয়ে হামলার অভিযোগ বিজেপি  প্রার্থীর

সংক্ষিপ্ত

  মেদিনীপুরের ডেবরার ঘটনা দিলীপ ঘোষকে ঘেরাও তৃণমূল সমর্থকদের ভেঙে দেওয়া হল গাড়ির কাচ

ভারতীর পরে এবার তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার রামপুরায় দিলীপের গাড়িতেও ভাঙচুর করা হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, হার নিশ্চিত বুঝেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল।

রামপুরায় গণ্ডগোলের খবর পেয়ে এ দিন সকালে সেখানে পৌঁছন দিলীপ। তিনি পৌঁছনোর পরেই বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। কার্যত ঘেরাও হয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন। তৃণমূল কর্মীদের অভিযোগ, হার নিশ্চিত বুঝেই মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এর পরে বিজেপি প্রার্থী এলাকা ছেড়ে যাওয়ার সময় দিলীপের গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয়। ভেঙে যায় দিলীপের গাড়ির কাচ। বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। তৃণমূল সমর্থকরা দাবি করেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্যেই এলাকায় এসে তাঁদের শাসানি দিতে শুরু করেন বিজেরি প্রার্থী। তার জেরেই গণ্ডগোলের সূত্রপাত।

পরে দিলীপ সংবাদিকদের বলেন, "তৃণমূলের এত ভয় পেয়েছে যে আমার মধ্যে ভূত দেখছে না ভগবান দেখছে নিজেরাই বুঝতে পারছে না। ওখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, আর যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে না, সেখানেই গণ্ডগোল হচ্ছে। কাল রাত থেকে ওই এলাকায় আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছিল।" উস্কানিমূলক  কথা বলার অভিযোগ উড়িয়ে দিয়ে দিলীপের দাবি, তিনি শুধু রামপুরার বুথে গিয়ে ভোট কেমন হচ্ছে সেই খোঁজখবর নিয়েছেন।

দিলীপ ঘোষের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাও। তাঁর দাবি, বিজেপি কর্মীদের মারে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Yuva Shakti: শুরু হচ্ছে 'যুবশক্তি'র আবেদন প্রক্রিয়া! এই নথি জমা না দিলে বাতিল হয়ে যাবে আবেদন
Ajker Bangla Khobar: আরও মজবুত বডি, উন্নত নিরাপত্তা, গাড়ির নতুন ক্র্যাশ টেস্টের নিয়ম আগামী বছর থেকে কার্যকর