
ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ।
ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বাড়ার জল্পনা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটা আয়োজন—সব বিষয়েই কটাক্ষ করলেন তিনি। বাবুন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, পরিবর্তনের হাওয়ায় কেউ যদি উন্নয়নের স্বার্থে সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান, তা অবশ্যই ভালো কথা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটা বাতিল প্রসঙ্গে তাঁর কটাক্ষ, এতদিন যাঁরা ভাইফোঁটা নিতে আসতেন, তাঁরা আসলে মুখ্যমন্ত্রীর কাছেই আসতেন। এখন আর সেই ক্ষমতা নেই, তাই ভাইফোঁটারও আর গুরুত্ব নেই!