বৃহস্পতিবার রথের দিন সকালে ইসকন হেডকোয়ার্টার মায়াপুরে সস্ত্রীক উপস্থিত দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গোমাতা পুজো দেওয়ার পাশাপাশি, মা ও স্ত্রীকে সঙ্গে করে যজ্ঞাহুতি ও দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। মায়াপুর চন্দ্রদয় মন্দিরে ভগবানের উদ্দেশ্যে আরতী করলেন। এরপর অংশ নিলেন গোমাতা পুজোয়। নিজ হাতে গো মাতাকে খাওয়ালেন পা ধোয়ালেন এবং চরম সে প্রণাম করলেন।
25
যজ্ঞানুষ্ঠানে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ
অংশ নিলেন যজ্ঞানুষ্ঠানে। মা ও স্ত্রীকে নিয়ে রথের সকালে যজ্ঞাহুতি দিলেন। রাজ্যপালের কাছে আবেদনের পর ইসকনের মত একটি প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং খুশি বলেই জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
35
রথের দিনে রাজনৈতিক আলোচনায় 'না' মন্ত্রীর
এছাড়াও যোগদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান তৃণমূলের জন্য বিজেপির জন্য দরজা বন্ধ হয়ে গেছে। মশা মাছি পর্যন্ত আর ঢুকতে পারবে না। মদন মিত্রের কথা বলতেই বিজেপি নেতাজ দিলীপ ঘোষ জানান, এটা ওদের দলের বিষয় ও নিয়ে কোনও মন্তব্য করব না।
এদিন সকাল সকাল মায়াপুরে পৌঁছে রথযাত্রার অনুষ্ঠানে সামিল হন মা ও স্ত্রীকে নিয়ে দিলীপ ঘোষ। ইসকনের মন্দিরে পুজো ও আরতি সারেন বিজেপি নেতা। রথযাত্রার সমস্ত নিয়মকানুন মেনে পুজো দেন তিনি।
55
রথ ঘিরে চারদিকে সাজসাজ রব
তবে শুধু মায়াপুর বা পুরী নয়। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মহা ধুমধাম চলছে দিকে দিকে। শহর কলকাতা সহ মফঃস্বল এলাকাতেও চলছে জগন্নাথদেবের আরাধনায়। রথের রশিতে টান দিতে রাস্তায় লোকারণ্য। নিয়মকানু মেনে শুরু হয়ে গিয়েছে পুজোপাঠ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.