ভবানীপুরে শুভেন্দুর দাঁড়ানো নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের
অবশেষে খড়গপুর সদরে ফিরলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh News)। ২০১৬ বিধানসভায় খড়গপুর সদর থেকে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন। এবার ফের সেখানেই প্রার্থী। খড়গপুরে প্রার্থী হওয়া থেকে ভবানীপুরে শুভেন্দুর দাঁড়ানো, এইসব ইস্যুতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
26
প্রিয় কেন্দ্র নিয়ে এবার মুখ খুললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
সোমবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা যায় খড়গপুর সদর থেকে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে ফের প্রার্থী করেছে বিজেপি। এই বিষয়ে তার প্রিয় কেন্দ্র নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’বিগত নির্বাচনে খড়গপুর আমাদের লিড দিয়েছে। কখনও বেশি। কখনও কম। আমাদের টার্গেট হল আমরা নিজেরাই ওখানে আমাদের গতবারের রেকর্ড ভেঙে দেব। ১ লাখ ভোট পাবো।''
36
হিরণের ভবিষ্যত?
হিরণ ইস্যুতে তিনি বলেন, ‘’কাকে কোন কাজে লাগানো হবে সেটা পার্টি ঠিক করে। হিরন আগে ঘাটালে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। দল যদি ওকে ঘাটালে প্রার্থী করতে পারে তাহলে নিশ্চয়ই ওনার সম্পর্কে কিছু ভাববে। এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার একটাই বার্তা। পার্টির ওপর ভরসা রাখুন। এই তো রাহুল সিংহ। কোনো পদে ছিলেন না। উনিও ক্ষোভ দেখিয়েছেন। পার্টি তাকে সম্মান দিয়ে রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এই ঘটনা ঘটেছে। পার্টিতে আপ ডাউন চলতেই থাকে। আমার সঙ্গে ওর কোনো কথা হয়নি তালিকা প্রকাশের পর। আর তালিকা তো এখনো শেষ হয়নি।''
নজির ভেঙে রাজ্যে প্রথমবার বিজেপির এক প্রার্থী দুই কেন্দ্রে?
‘’এই রাজ্যে হয়নি। কিন্তু বিজেপিতে এরকম উদাহরণ প্রচুর আছে। মোদী নিজেই আছেন। রাহুল গান্ধী লড়েছেন। এটা পার্টির সিদ্ধান্ত। আমি নির্ণায়ক নই।'' উল্লেখ্য, আর কিছুক্ষণ পরেই বঙ্গ বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যের শাসক দল এক দফাতেই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর, নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর ডান হাত হিসাবে পরিচিত পবিত্র কর (Pabittra Kar)-কে টিকিট দিতে চলেছে তৃণমূল। নন্দীগ্রাম ২ নম্বর ব্লক এই বিধানসভার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। পবিত্র নিজে এই নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লক থেকে ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভায় বিজেপিকে বড় লিড এনে দিয়েছিলেন।
56
হিরণের কাজকর্ম নিয়ে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে?
‘’ওখানে তো সাংসদ কে নিয়েও আমার কাছে অভিযোগ এসেছে। সেতো তৃণমূলের। বিধায়ক সম্পর্কেও অভিযোগ থাকে। প্রতিটি কেন্দ্রেই থাকে। আমার সঙ্গে যেহেতু সম্পর্ক বেশি তাই লোকে আমার কাছে গল্প করে। আমি শুনি।''
66
তালিকা প্রকাশের পর বিজেপিতে অসন্তোষ?
‘’কোন পার্টিতে অসন্তোষ নেই? মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা বাড়ে। আজ তৃণমূল ঘোষণা হতে দিন। দেখুন। সিপিএমের কোনো গণ্ডগোল নেই। কোনো সম্ভাবনা নেই। তাই গন্ডগোল নেই। যেখানে জেতার সম্ভাবনা যত বেশি সেখানে গণ্ডগোল তত বেশি।'' রাজ্যে বরাবর শাসক দল প্রথম তালিকা ঘোষণা করে এসেছে। গতকাল বিজেপি চমক দিল। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ‘’বিজেপি স্মার্ট হচ্ছে। বিজেপি আগেই ঘোষণা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যাযের ওপর চাপ পড়বেই।''
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.