
বাড়ির মালিককেই কুপিয়ে খুন করে দিল গৃহপরিচারিকা। এই ঘটনা ঘিরে রীতিমত উত্তপ্ত হাওড়া। অভিযুক্ত তপতী ওরফে ফুলিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে খুন করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাওড়ার পুলিশ। নিহতের ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছে চিকিৎসকের রক্তাক্ত নিথর দেহ।
পুলিশ সূত্রের খবর, হাওড়ার বালির জিটি রোডে বালি গঙ্গা অ্য়াপার্টমেন্টের বাসিন্দা ছিলেন রামকৃষ্ণ চালকি। পেশায় তিনি চিকিৎসক। দীর্ঘ দিন ধরেই এই এলাকায় বাস। তাঁরই বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন ফুলি। নিহতের দাদা কর্মসূত্রে থাকেন বাটানগরে। আর নিহতের মা থাকেন ডানকুনি। সেটাই তাঁদের পৈত্রিক বাড়ি। নিহতের দাদা শ্রীধর চালকি বলেন, সন্ধ্য়ে সাড়ে ৫টা নাগাদ তিনি তাঁর ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছেন। তাঁর ভাইয়ের ছেলেই ফোন করে জানিয়েছিল, কাটারি দিয়ে কুপিয়ে ফুলি নামের মেয়েটি খুন করেছে। শ্রীধর আরও জানান,'রাবান্নার জন্য এক মহিলারে রাখা হয়েছিল। সেই ভাইকে টাকার লোভে খুন করেছে।' তিনি জানিয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাসি একাধিক ব্যবসাও করত। আর সেই কারণেই টাকার লোভে ফুলি খুন করেছে তাঁর ভাইকে। তেমনই অনুমান চাকলি পরিবারের।
পুলিশের অনুমান, ফুলির সঙ্গে রামকৃষ্ণ চাকলির ঘনিষ্ঠতা ছিল। এই নিয়ে ব্ল্যাকমেলিং করা হয়েছিল। কে কাকে ব্ল্য়াকমেলিং করেছে তা নিয়ে এখনও স্পষ্ট নয় পুলিশ। তাই খতিয়ে দেখা হচ্ছে। খুনের কথা স্বীকার করেছে ফুলি। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট করে বলেনি। শুক্রবারই তাঁকে হাওড়়া আজালতে হাজির করা হয়েছে। ফুলির বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পুলিশের কাছে কারণ স্পষ্ট নয়। মহিলা একা না, এই খুনের পিছনে আরও কারও হাত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.