Duare Ration: 'দুয়ারে রেশন' বন্ধ করবে নতুন সরকার? ইঙ্গিত দিয়ে দিলেন খাদ্যমন্ত্রী

Published : May 18, 2026, 11:53 AM IST

এবার রেশন নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। বন্ধ হয়ে যেতে পারে দুয়ারে রেশন। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘দুয়ারে রেশন।’

PREV
16

নতুন সরকার ক্ষমতায় এসেছে। তারা নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে। এবার রেশন নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। বন্ধ হয়ে যেতে পারে দুয়ারে রেশন। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘দুয়ারে রেশন।’ এই ব্য়বস্থায় পাড়ায় পাড়ায় রেশন পেতেন গ্রাহকরা। রেশন তোলার জন্য রেশন দোকানে যাওয়া প্রয়োজন ছিল না।

26

যদিও সেই ব্যবস্থার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রেশন দোকানদারদের একাংশ। মামলায় হেরে যায় তৎকালীন রাজ্য সরকার। এরপর সরকার দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে।

36

২০২২ সালে সেই মামলায় ২০২৫ সালে যুক্ত হয় কেন্দ্রীয় সরকারও। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানান, গ্রাহকের বাড়িতে গিয়ে রেশন দেওয়ার কোনেও ব্যবস্থা‌‌ নেই। একই কথা তারা জানিয়েছিল শীর্ষ আদালতেও। পিটিশন ফাইল করে মোদী সরকার জানিয়ে দেয়, দুয়ারে রেশন চলবে না। তাদের বক্তব্য ছিল, রাজ্য তার নিজের কোনো প্রকল্পে ইচ্ছে মতো খাদ্যশস্য বণ্টন করতে পারে। কিন্তু খাদ্য সুরক্ষা আইনে চলা ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় নয়।

46

ইতিমধ্যেই দেশে চালু রয়েছে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’। অর্থাৎ, দেশের যে কোনও গ্রাহক দেশের যে কোনও রেশন দোকান থেকে খাদ্যশস্য পেতে পারেন। কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থায় তা সম্ভব নয়। তাই এই ব্যবস্থা বন্ধের আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ফেব্রুয়ারি মাসে তিনপক্ষের শুনানি সমাপ্ত করে রায়দান রিজার্ভ রেখেছে শীর্ষ আদালত।

56

তাই এখন প্রশ্ন উঠছে, এখন কী করবে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার? সরকার পরিবর্তন হওয়ার পরে কোর্টে অবস্থান বদলে গিয়েছে রাজ্যেরও। কোনও মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন, কোনওটি আবার বাতিলই করতে চেয়েছে রাজ্য। বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার দাবি, দুয়ারে রেশন প্রকল্পের মতো কোনও প্রকল্পের অনুমোদন রেশন আইনে থাকলে সেই প্রকল্প চালু থাকবে। নতুবা তেমন প্রকল্প বন্ধ হয়ে যাবে।

66

দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে চলছে দুয়ারে রেশন। এই ব্যবস্থায় প্রত্যেক রেশন দোকানদার খাদ্যশস্য বণ্টনের নির্দিষ্ট কমিশন ছাড়াও প্রতি মাসে পান পাঁচ হাজার টাকা। দুয়ারে পৌঁছে দিলে কুইন্টাল প্রতি অতিরিক্ত ৭৫ টাকা। রাজ্যে রয়েছেন ২০ হাজার ২৬১ জন রেশন ডিলার। কিন্তু এতে কোনও লাভ হয় না বলেই মন্তব্য অল ইন্ডিয়া ফেয়ার প্রা‌ইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories