Madhyamgram Durga Puja 2026: শুধু পুজো নয়, মানবিকতার বার্তা! মধ্যমগ্রামে ৬০ বছরের দুর্গাপুজোয় কী আয়োজন এলআইসি টাউনশিপে?

Madhyamgram Durga Puja 2026: শুধু পুজো নয়, মানবিকতার বার্তা! মধ্যমগ্রামে ৬০ বছরের দুর্গাপুজোয় কী আয়োজন এলআইসি টাউনশিপে?

Published : Oct 18, 2026, 04:46 PM IST

Madhyamgram Durga Puja 2026: মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপের এই দুর্গাপুজোর উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের স্বামী মুরলীধরানন্দজী মহারাজ। শ্রীশ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে মানবসেবার গুরুত্বও উঠে আসে এই উদ্যোগের মাধ্যমে।

Madhyamgram Durga Puja 2026: মানবিকতার অনন্য নজির গড়ল মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। দুর্গোৎসবের ৬০ বছর পূর্তি উপলক্ষে মহাসপ্তমীতে ৭০ জন বিশেষভাবে সক্ষম মানুষের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে উঠে এল সম্প্রীতি, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা।

মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপের এই দুর্গাপুজোর উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের স্বামী মুরলীধরানন্দজী মহারাজ। শ্রীশ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে মানবসেবার গুরুত্বও উঠে আসে এই উদ্যোগের মাধ্যমে।

পুজো মানেই শুধু আলোকসজ্জা, মণ্ডপসজ্জা কিংবা দর্শনার্থীদের ভিড় নয়, উৎসবের আনন্দ সমাজের সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াও যে সমান গুরুত্বপূর্ণ, সেই বার্তাই দিলেন পুজো উদ্যোক্তারা। ষাট বছরের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে এই আয়োজন মধ্যমগ্রামের দুর্গোৎসবে যোগ করল এক মানবিক মাত্রা।

06:27Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তিন প্রশ্ন শতরূপের! পাল্টা কী বললেন সজল ঘোষ?
10:48চোরবাগানের ঘটনায় কি পদত্যাগ করবেন পুলিশ কমিশনার? কী জানালেন শুভেন্দু
14:02Kolkata Stampede: 'অনেক আবর্জনা বয়ে নিয়ে চলতে হচ্ছে' চোরবাগান বিপর্যয় কাণ্ডে ইঙ্গিতবাহী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
16:21চোরবাগান কাণ্ডে ক্ষতিপূরণ, চাকরি-সহ কী কী পদক্ষেপ শুভেন্দুর? দেখুন
04:34Chorbagan Durga Puja Tragedy: চোরবাগানের ঘটনায় গাফিলতির অভিযোগ! মন্ত্রী দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য
07:04চোরবাগানে স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরিজনরা, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?
07:39চোরবাগানের ঘটনায় শুভেন্দুর সরকারকে তুলোধোনা বিরোধীদের, দেখুন কী বলছেন
05:43চোরবাগান ঘটনায় আহতদের দেখতে কলকাতা মেডিক্যালে প্রতিমন্ত্রী উমেশ রাই, কী জানালেন?
05:33Chorbagan Durga Puja Tragedy: চোরবাগানে মর্মান্তিক ঘটনার আগে কী হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Read more