জলের তলায় লাইন, হাওড়া-শিয়ালদা থেকে নয়া সময়ে ছাড়বে এইসব ট্রেন, দেখুন তালিকা

Published : Sep 20, 2021, 07:44 PM IST
জলের তলায় লাইন, হাওড়া-শিয়ালদা থেকে নয়া সময়ে ছাড়বে এইসব ট্রেন, দেখুন তালিকা

সংক্ষিপ্ত

একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে পূর্ব রেলকে। বেশ কিছু ট্রেন নতুন সময়ে ছাড়বে বলে স্থির হয়েছে। 

গোটা কলকাতা ভাসছে। বর্ষার মরশুমের শেষের দিকে এই প্রবল বর্ষণে রীতিমত নাভিঃশ্বাস উছেঠে শহরবাসীর। বৃষ্টি চলবে মঙ্গলবারও, এমনই পূর্বাভাস। কিন্তু এরই মধ্যে জল থইথই বানভাসী তিলোত্তমা (Kolkata Rain)। স্বাভাবিকভাবেই একাধিক ট্রেন বাতিল (Train Cancel) করতে হয়েছে পূর্ব রেলকে। বেশ কিছু ট্রেন নতুন সময়ে ছাড়বে (Train Reschedule) বলে স্থির হয়েছে। দেখে নিন সেই তালিকা। 

নতুন সময়ে ছাড়বে যে ট্রেনগুলি, সেগুলি হল-

১. ০১০৫২ হাওড়া লোকমান্য তিলক স্পেশাল রাত ৮টার পরিবর্তে ১০.২৫ মিনিটে ছাড়বে। লিংক ট্রেন দেরি করায়, এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। 

২. প্রবল বর্ষণ ও জলমগ্ন অবস্থার ফলে কলকাতা স্টেশনের পরিবর্তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে দুটি ট্রেন। একটি হল ০৩১১৪ লালগোলা-কলকাতা স্পেশাল, আরেকটি হল ০৩১৫৯ কলকাতা যোগবানী স্পেশাল। কলকাতা যোগবানী স্পেশাল শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত ৮.৫৫ মিনিটে। 

কলকাতা স্টেশন পুরোপুরি জলের তলায় ডুবে যাওয়ায় বেশ কয়েকটি ট্রেন বাতিল বলে ঘোষণা করেছে পূর্ব রেল। সেগুলি হল 

০৫২৩৩ কলকাতা দ্বারভাঙা স্পেশাল
০৩১৩৭ কলকাতা আজমগড় স্পেশাল
০৩১৪৫ কলকাতা রাধিকাপুর স্পেশাল
০৩১১৩ কলকাতা লালগোলা স্পেশাল

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, যাত্রীদের অসুবিধার কথা বুঝতে পারছে পূর্ব রেল। কিন্তু যাত্রী নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। 

উল্লেখ্য, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার সৌজন্যে রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার চলছে বৃষ্টি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। সুতরাং বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সোমবারও অব্যাহত ছিল বৃষ্টি, মঙ্গলবারও একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।  

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কোটায় রেস্তরাঁয় খেতে গিয়ে বহুতল ভেঙে মৃত্যু বাংলার পড়ুয়ার! ছাত্রের মা গুরুতর জখম
ডোমিসাইল সার্টিফিকেট কী? এটি কীভাবে আবেদন করতে হয় - রইল বিস্তারিত তথ্য