শিয়ালদা রুটের যাত্রীদের জন্য সুখবর। বকরি ইদ উপলক্ষ্যে শিয়ালদা শাখায় স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।-শিয়লদা-লালগোলা শাখায় যাত্রীদের ভিড় সামাল দিতে বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল।
শিয়ালদা রুটের যাত্রীদের জন্য সুখবর। বকরি ইদ উপলক্ষ্যে শিয়ালদা শাখায় স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।-শিয়লদা-লালগোলা শাখায় যাত্রীদের ভিড় সামাল দিতে বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। এই সমস্ত বিশেষ EMU পরিষেবাগুলি যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। চলুন জেনে নেবেন ট্রেনগুলি সম্পর্কে।
বকরি ইদ উপলক্ষে স্পেশাল ট্রেন
•০৩১১৯ শিয়ালদা – লালগোলা আপ EMU স্পেশাল ট্রেনটি ২৫.৫.২০২৬ এবং ২৬.৫.২০২৬ তারিখে শিয়ালদা থেকে ১৫:২০ ঘটিকায় ছেড়ে লালগোলায় ২০:২০ ঘটিকায় পৌঁছবে।
•০৩১২১ শিয়ালদা – লালগোলা আপ EMU স্পেশাল ট্রেনটি ২৭.৫.২০২৬ তারিখে শিয়ালদা থেকে ১১:৫৫ ঘটিকায় ছেড়ে লালগোলায় ১৬:৫৫ ঘটিকায় পৌঁছবে।
•০৩১৫৩ রানাঘাট – লালগোলা আপ EMU স্পেশাল ট্রেনটি ২৯.৫.২০২৬ তারিখে রানাঘাট থেকে ০৯:৫০ ঘটিকায় ছেড়ে লালগোলায় ১২:৫০ ঘটিকায় পৌঁছবে।
•০৩১২০ লালগোলা – শিয়ালদা ডাউন EMU স্পেশাল ট্রেনটি ২৬.৫.২০২৬ এবং ২৭.৫.২০২৬ তারিখে লালগোলা থেকে ০৪:৫০ ঘটিকায় ছেড়ে শিয়ালদায় ০৯:৫৫ ঘটিকায় পৌঁছবে।
•০৩১৫৪ লালগোলা – রানাঘাট ডাউন EMU স্পেশাল ট্রেনটি ২৭.৫.২০২৬ তারিখে লালগোলা থেকে ১৭:৪৫ ঘটিকায় ছেড়ে রানাঘাটে ২১:০২ ঘটিকায় পৌঁছবে।
•০৩১২২ লালগোলা – শিয়ালদা ডাউন EMU স্পেশাল ট্রেনটি ২৯.৫.২০২৬ তারিখে লালগোলা থেকে ১৪:১৫ ঘটিকায় ছেড়ে শিয়ালদায় ১৯:১০ ঘটিকায় পৌঁছবে।
এই সমস্ত স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে।
এছাড়াও, ২৪ মে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা (WBJEE) এবং সিভিল সার্ভিস পরীক্ষা উপলক্ষে যাত্রী ও পরীক্ষার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে ২৪ মে দিনের প্রথম নির্ধারিত পরিষেবা থেকে সকাল ১১টা পর্যন্ত (উৎস স্টেশন থেকে ছাড়ার সময় অনুযায়ী) কাজের দিনগুলির মতো ট্রেন পরিষেবা দেওয়া হবে।
সমস্ত এসি ইএমইউ (AC EMU) লোকাল ট্রেনগুলি রবিবারের সময়সূচিই মেনে চলবে; তবে ২৪ তারিখে নিম্নলিখিত এসি ইএমইউ লোকাল ট্রেনগুলি চলাচল করবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.