
Aroop Biswas Messi controversy: আসল দোষী অরুপই। যুবভারতী কাণ্ডে তদন্তের স্বার্থে লিওনেল মেসির টিমের কাছে ইমেইল করে বিধাননগর পুলিশ কমিশনারেট (Aroop Biswas Messi controversy)। আর সেই ইমেইলের উত্তরে তারা জানিয়েছে, গত ডিসেম্বর মাসে, যুবভারতী কাণ্ডের জন্য সরাসরি দায়ী প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Messi Kolkata latest update)।
জানা যাচ্ছে, মেসির টিমের একজন ইমেইল করে বিধাননগরের পুলিশ কমিশনারকে এই তথ্য দিয়েছেন। প্রসঙ্গত তিনি গত ডিসেম্বর মাসের ‘গোট ট্যুর’-এ মেসির পরামর্শদাতা হিষেবে দায়িত্বে ছিলেন। সেইদিন যুবভারতীতে তিনি নিজেও মেসির সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন।
সেই ইমেইলে লেখা হয়েছে যে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে ঢোকার পর থেকেই যাবতীয় ঝামেলাস শুরু হয়। কার্যত, সরাসরি অরূপের নাম করেই বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে মেসির টিমের তরফ থেকে। উল্লেখ করে বলা হয়েছে, মাঠে ঢুকে অরূপ যে সমস্ত আজগুবি কর্মকাণ্ড শুরু করেছিলেন, তা নির্ধারিত সূচিতে একেবারেই ছিল না। অর্থাৎ, গোটা ঘটনার অন্য দায়ী মিস্টার বিশ্বাস!
সেই ইমেইলে মেসির টিমের তরফে উল্লেখ করা হয়েছে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী বারবার মেসিকে স্পর্শ করছিলেন এবং ছবি তোলার জন্য কাঁধে ও কোমরে হাত দিচ্ছিলেন। শুধু অরূপ বিশ্বাস একা নন! তিনি ইচ্ছে করে একাধিক মানুষকে মাঠে ঢোকাচ্ছিলেন, যাদের মাঠে প্রবেশ করার কোনও অধিকারই ছিল না। এমনকি, যেখানে তিনজন মাত্র ফটোগ্রাফারের থাকার কথা ছিল, সেখানে প্রায় ৪০ জন মাঠে উপস্থিত ছিলেন।
তার ফলেই, মেসি রীতিমতো বিরক্ত বোধ করেন এবং তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয় বলে জানানো হয়েছে সেই অভিযোগপত্রে। তাই মেসির পক্ষে আর সেই ইভেন্টে থাকা সম্ভব হয়নি। তবে বাকি ইভেন্টগুলিতে কোনও সমস্যা হয়নি। সেগুলো ভালোভাবেই শেষ হয়েছে। তাই কোনও অভিযোগ নেই।
অন্যদিকে, মেসির টিমের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে, এই ট্যুরের যিনি প্রধান আয়োজক, সেই শতদ্রু দত্তের নিয়ন্ত্রণেই ছিল না এই বিষয়টি। পরিষ্কারভাবে উল্লেখ করে বলা হয়েছে, “এই ঘটনার জন্য শতদ্রু দত্ত কোনওভাবেই দায়ী নন।"
উল্লেখ্য, অরূপের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন শতদ্রু নিজেই। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন শতদ্রুর আইনজীবী অরিন্দম জানাও। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.