
মেসি কাণ্ডের তদন্তে থানায় হাজিরা দিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজ বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে চিঠি পাঠিয়ে সময় চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কলকাতায় মেসির অনুষ্ঠানের আয়োজন শতদ্রু দত্তের করা অভিযোগের ভিত্তিতে অরূপকে সমন পাঠানো হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের করা অভিযোগের ভিত্তিতে অরূপকে সমন পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয়। কিন্তু অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না। তিনি সময় চেয়ে বৃহস্পতিবার পুলিশকে চিঠি দেন। অন্যদিকে, অভিযোগ দায়ের হওয়ার পরেই আগাম জামিন চেয়ে বারাসত আদালতে আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আগামী ৯ জুন অরূপের জামিন মামলার শুনানি রয়েছে। একটি সূত্রের দাবি, আদালতের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন অরূপ।
মেসির অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শতদ্রু দত্ত। বিশৃঙ্খলার ঘটনার পর পরই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তারপরই শতদ্রু অরূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শতদ্রুর সেই অভিযোগের ভিত্তিতে শনিবার এফআইআর করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অরূপের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর হয়। অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)। সেই এফআইআরের পরই যুবভারতী-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করল পুলিশ। যদিও ইতিমধ্যেই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন অরূপ। বারাসত আদালতে মামলা করেছেন তিনি।
প্রসঙ্গত, যুবভারতীতে বিশৃঙ্খলায় অরূপের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনায় শিকার হন তিনি। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি নিয়েছিলেন তদন্ত শুরু হওয়ার পর। পুলিশ আদালতে জানিয়েছিল, ৩৫ হাজার দর্শক মেসিকে দেখার জন্য টিকিট কাটেন। কিন্তু, সেভাবে কেউই দেখতে পাননি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.