শিক্ষা দফতরের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ফাইল নবান্নে পৌঁছেছে, যা অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ পাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। অর্থ দফতরের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি বদলাচ্ছে। চলতি সপ্তাহেই কি স্বস্তি মিলবে শিক্ষক-শিক্ষাকর্মীদের?
রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। শিক্ষা দফতরের বকেয়া মহার্ঘ বাতা (ডিএ) সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল অবশেষে নবান্নে পৌঁছেছে। শিক্ষা দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই ফাইল পাঠানো হয়েছে।
27
এখন প্রশ্ন হল কী এমন আছে এই ফাইলে? এর আওতায় রয়েছে অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। জানা গিয়েছে, স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতর আলাদা ভাবে বকেয়া ডিএ-র হিসেব নিকাশ শুরু করেছিল।
37
এই সকল প্রক্রিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেও অধ্যাপক ও অন্য কর্মীদের প্রাপ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সমস্ত তথ্য একত্রিত করে চূড়ান্ত হিসেব তৈরির পরই তা নবান্নে পাঠান হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের ফলে অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। বিষয়টি বর্তমানে নীতিগত সিদ্ধান্তের স্তরে পৌঁছেছে। ফাইল অনুমোদন পেলেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
57
এদিকে কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমাজমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট করে জানান শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীরাই নন, শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, স্বশাসিত সংস্থা ও সরকারি অনুপ্রদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মীরা পাবেন ডিএ।
67
তিনি আরও বলেছিলেন যে, রোপা-২০০৯ অনুসারে রাজ্য সরাকারি কর্মচারী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ মাস থেকে দেওয়া শুরু হবে।
77
কিন্তু, অর্থ দফতরের সঙ্গে শিক্ষ দফতর-সহ একাধিক সরকারির দফতরের বৈঠকের পর পরিস্থিতি বদল হতে শুরু করে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি, ডিএ মিটিয়ে দেওয়ার দেওয়ার ফাইল যখন অর্থ দফতরে পৌঁছে গিয়েছে, তখন সব স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীই পর্যায়ক্রমে তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.