অমিত শাহের নামে এফআইআর দায়ের, দেওয়া হল জামিন অযোগ্য ধারা

Published : May 15, 2019, 10:20 AM IST
অমিত শাহের নামে এফআইআর দায়ের, দেওয়া হল জামিন অযোগ্য ধারা

সংক্ষিপ্ত

বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় এফআইআর অমিত শাহের নেতৃত্বে হামলার অভিযোগ আলাদা অভিযোগ দায়ের করতে পারে কলেজ কর্তৃপক্ষও


বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় বিজেপি সভাপতি অমিত শাহের নামে। এফআইআর দায়ের হল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায়। কলেজের পড়ুয়ারাই বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, অমিত শাহের নেতৃত্বেই মঙ্গলবার তাণ্ডব চাললানো হয় বিদ্যাসাগর কলেজে, ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি। বিজেপি সভাপতিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
 
মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতির রোড শোকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে তৃণমূলল এবং বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বিধান সরণীর উপর দিয়ে বিজেপি-র মিছিল যাওয়ার সময়ে একদল যুবক বিদ্যাসাগর কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পরেই কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরও অভিযোগ ছিল, অমিত শাহের নেতৃত্বেই ভাঙচুর চালানো হয়েছে কলেজে। তিনি অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে তাণ্ডব চালানো হয়েছে।

বিজেপি-র আবার পাল্টা অভিযোগ, মমতার উস্কানিতেই মিছিলে হামলা চালানো হয়েছে। মমতার প্রচার নিষিদ্ধ করার দাবিতে নির্বাচন কমিশনেও দাবি জানিয়েছেন তাঁরা। তৃণমূল সমর্থকরাই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ বিজেপি-র। আজ কলেজে ভাঙচুরের ঘটনায় বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষও পুলিশে অভিযোগ দায়ের করবে। এই ঘটনায় এখনও পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতার? জনসভা থেকে বললেন, "সাহস থাকলে আমার গাড়ি চেক করুন"
Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি