ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য থেকে হুমকি, FIR দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

Published : May 16, 2026, 07:38 AM ISTUpdated : May 16, 2026, 07:45 AM IST
Abhishek Banerjee

সংক্ষিপ্ত

নির্বাচনী প্রচার মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রাজীব সরকার নামে এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়েছে। 

রাজ্যে নির্বাচনী হাওয়া থিতিয়ে আসতেই এক চাঞ্চল্যকর আইনি মোড়। এবার FIR দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। FIR রুজু করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রাজ্য পুলিশের ইতিহাসে সম্ভবত এই প্রথন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ। রাজীব সরকার নামে এক সমাজকর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই মামলা দায়ের করেছে। গত ৫ মে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন বাগুইআটি থানায় প্রথম লিখিত অভিযোোগ দায়ের করেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, ভোট চলাকালীন বিভিন্ন নির্বচনী জনসভা ও প্রচার মঞ্চ থেকে একের পর এক বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেছেন অভিষেক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি হুমকিও দিয়েছিলেম। নিজের দাবি সপক্ষে অভিষেকের বেবেশ কিছু বিতর্কিত বক্তৃতার ফুটেজ জমা দেন।

এই সকল তথ্য খতিয়ে দেখে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে FIR দায়ের করার সিদ্ধান্ত নেয়। মোট ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা-র তিনটি ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনে দুটি ধারা। যার মধ্যে বেশ কয়েরটি জমিন অযোগ্য। এতে আইনি জটিলতা আরও বাড়বে বলে আশঙ্কা আছে।

 

 

ভারতীয় ন্যায় সংহিতা-র কয়েকটি ধারায় মামলা রজু হয়েছে। BNS 192, BNS 196, BNS 351 (2), BNS 353 (1) (C ), Representation of the people act,1951-র 123 (2)/125 ধারায় উল্লখে রয়েছে। পুলিশ সূত্রে খবর, হিংসায় উস্কানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এখন নজর, তদন্তে কী পদক্ষেপ নেয় বিধাননগর পুলিশ কমিসনারেট।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কড়া নাড়ছে বর্ষা, দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া
Yuvashakti scheme update: জুন থেকে মিলবে না যুবশক্তি প্রকল্প? আপাতত নেই কোনও আপডেট! কী বলছে রাজ্য সরকার?