
ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী নানাঘাট প্রতিঘাত এর সাক্ষী এই ঐতিহাসিক নগরী। নবাবের শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী কথা কলকাতার মেয়ার ফিরহাদ হাকিম।
মুর্শিদাবাদে প্রকল্পের উদ্বোধনে ফিরহাদ
বহু নবিয়ানার উত্থান পতন এমনকি ভারতের স্বাধীনতার পরও যে শহরকে দুদিনের জন্য থাকতে হয়েছিল পূর্ব পাকিস্তানের অধীন সেই ঐতিহাসিক মুশিদাবাদ শহরের আজ সংযোজিত হল দুটি বিশেষ পালক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় আজ মুর্শিদাবাদ জেলায় পর্যটন বিকাশের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হল। ঐতিহাসিক কাটরা মসজিদ এর কাছে পর্যটক আকর্ষণের জন্য একটি তোরণ বা অতি সুন্দর গেট, আর অন্যটি হলো মুর্শিদাবাদের ইতিহাস কে গুরুত্ব দিয়ে মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় ও উৎকর্ষ গবেষণা কেন্দ্র ।
এই প্রকল্পের শিলান্যাস করেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই মন্ডল, মাঝি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার উরুফে ডেভিড, মুর্শিদাবাদ জেলা পরিষদের কো-মেন্টার সাওনি সিংহ রায়, অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানিজেশনাল সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক, মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রধান ইন্দ্রজিৎ ধসহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানস্থলে নিরাপত্তার জন্য মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়।
এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার পর্যটন শিল্প ও শিক্ষাব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসনিক কর্তারা।
যদিও এ প্রসঙ্গে কে মানুষের চোখে ভোটের চমক ও মিথ্যে প্রতিশ্রুতি বলে দাবি করেছেন মুশিদাবাদ বিধানসভা ক্ষেত্রের বিধায়ক গৌড় সংকর ঘোষ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.