অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করল রাজ্য খাদ্য দফতর। এসআইআরে নাম বাদ গেলেও সিএএ-তে আবেদন করলেই মিলবে সুযোগ সুবিধা। বন্ধ হবে না রেশন। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
এসআইআর (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মতুয়া উদ্বাস্তু মানুষদের রেশন পাওয়া সম্ভব। পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট করেছে, এসআইআর বা ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নাগরিকত্ব যাচাইয়ের জন্য সিএএ (CAA) তে আবেদন করলে এবং প্রয়োজনীয় বৈধ কাগজ দেখালে রেশন বা অন্যান্য সরকারি সুবিধা পাওয়া যাবে।
26
এসআইআরে নাম বাদ গেলেও সিএএ-তে আবেদন করলেই মিলবে সুযোগ সুবিধা। বন্ধ হবে না রেশন। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
36
শনিবার বনগাঁয় সাংবাদিক সম্মেলন করেন খাদ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "এসআইআরে নাম বাদ গেলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যাঁদের নাম বাদ যাবে তাঁরা সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তাহলেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা মিলবে। রেশনও বন্ধ হবে না।"
46
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করল রাজ্য খাদ্য দফতর। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন," আমাদের করের টাকায় যে সব অনুপ্রবেশকারী ভারত সরকার ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। তাঁদের রেশন কার্ড বাতিল করা হবে।"
56
নতুন সরকার রেশন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করবে বলেই আগেই জানিয়েছিলেন অশোকবাবু। ইতিমধ্যেই একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রেশনে আটার বদলে গম দেওয়া হবে। জুন মাস থেকে কোনও আটা রেশনের মাধ্যমে বিলিবণ্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে তা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিলিবণ্টন হবে।
66
ভুয়ো ও বেআইনিভাবে তৈরি রেশন কার্ড যারা তৈরি করেছে তাদের চিহ্নিত করা হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। অশোক কীর্তনিয়া বলেছেন, "যে এলাকায় দুর্নীতি হবে, সেখানকার আধিকারিক, রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, তাঁদের দায় নিতে হবে।"
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.