Malda Ganga Erosion: চোখের পলকে গিলে নিল গঙ্গা! তলিয়ে গেল ১৫০ বছরের প্রাচীন শিব মন্দির! মালদার রতুয়ায় গঙ্গার ভয়াল রূপ

Malda Ganga Erosion: চোখের পলকে গিলে নিল গঙ্গা! তলিয়ে গেল ১৫০ বছরের প্রাচীন শিব মন্দির! মালদার রতুয়ায় গঙ্গার ভয়াল রূপ

Published : Sep 07, 2026, 06:37 PM IST

Malda Ganga Erosion: মালদার রতুয়ায় গঙ্গার আগ্রাসী রূপ! হুড়মুড়িয়ে নদীগর্ভে তলিয়ে গেল দেড়শো বছরের পুরনো শিব মন্দির, আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। জানুন বিস্তারিত।

Malda Ganga Erosion: গঙ্গার গ্রাসে দেড়শো বছরের প্রাচীন শিব মন্দির, রতুয়ায় হাহাকার
মালদার রতুয়ায় গঙ্গার ভয়াবহ ভাঙনে চোখের পলকে তলিয়ে গেল প্রায় দেড়শো বছরের প্রাচীন এক শিব মন্দির। রবিবার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই ঘটনা ঘটে।

মহানন্দটোলার জিতুটোলা ও মুলিরামটোলা সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেশ কিছুদিন ধরেই গঙ্গার আগ্রাসী রূপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বহু বিঘে চাষের জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ফেলে শেষ মুহূর্ত পর্যন্ত মন্দিরটি রক্ষার চেষ্টা করেছিলেন, কিন্তু তীব্র জলোচ্ছ্বাসের সামনে সেই প্রতিরোধ টেকেনি।

চোখের সামনে নিজেদের ভক্তি ও ঐতিহ্যের প্রতীক হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। নদীপাড়ে দাঁড়িয়ে অসহায় মানুষের হাহাকার আর 'জয় ভোলেনাথ' ধ্বনিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় এখন গোটা এলাকা জুড়ে ঘরবাড়ি হারানোর চরম আতঙ্ক তৈরি হয়েছে।

09:19ভারতকে টুকরো করার স্লোগান দিলেই কঠোর ব্যবস্থা, হুঙ্কার শমীক ভট্টাচার্যর
05:55Food Safety Department Raid: নামী রেস্তোরাঁয় খাবারের নামে কী চলছিল? পচা মাংস থেকে বেআইনি ফুড কালার
06:39মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে স্নেহাশিস চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে সরব কুণাল ঘোষ
03:55Ghatal Flood Latest News: ক্লাসরুমেই ঘুরছে বিষধর সাপ! পুজোর আগেই ফের বানভাসী ঘাটাল
04:40Dilip Ghosh: মমতাকে গ্রেফতারি দাবি অভয়ার মায়ের, শুনে বিস্ফোরক কথা দিলীপের গলায়
05:47Nepal Latest News Today: কাদার স্তূপ সরাতেই চক্ষু কপালে! নেপালে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, তাজ্জব স্থানীয়রা
09:27'আমরা না জিতলে পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশ হয়ে যেত', বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর
06:45Food Safety Latest News: সাইকেলে চেপে আচমকা বাজারে DM! কালিয়াগঞ্জে দোকানে দোকানে হানা, যা পাওয়া গেল
09:44Nepal Tunnel Rescue News: ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবন্ত উদ্ধার! নেপালে বন্যার ধ্বংসস্তূপে চমকে দেওয়া ‘মিরাকল’
Read more