Suvendu Adhikari: দিল্লি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বৈঠক গঙ্গা ভাঙন নিয়েও

Published : Oct 27, 2026, 06:13 PM IST
ghatal master plan big update from delhi cm suvendu Adhikari

সংক্ষিপ্ত

Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি থেকে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের বর্তমান অবস্থা কী, কবে কাজ এগোবে, জেনে নিন বিস্তারিত।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গা ভাঙন রোধের কারণে দিল্লিতে বৈঠক করেন তিনি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিমি। এই বৈঠকেই উপস্থিত ছিল বিহার আর ঝাড়খণ্ডের প্রতিনিধিরা। সেই বৈঠক থেকে বেরিয়েই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই বড় দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বার্তা শুভেন্দুর

মঙ্গলবার দিল্লির জলশক্তি মন্ত্রকের বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আইআইটি কামপুর ও আইআইটি রুড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে। মঙ্গলবার দিল্লির বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান, 'ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য একত্রে কাজ করবে। দ্রুত সেই কাজ শুরু হবে। দেশের শীর্ষ আইআইটি কাজ করবে।' এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী।

গঙ্গা ভাঙন রোধ

এদিন দিল্লির বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও। তাদের সঙ্গেই গঙ্গার ভাঙন নিয়ে কথা হয়েছে বলেও জানিয়েছে একটি সূত্র। তিন রাজ্যই গঙ্গা ভাঙনে বিপর্যস্ত।

চলতি আর্থিক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী বছর জুনের মধ্যেই বেশিরভাগ করা শেষ হওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য। তেমনই জানিয়েছে একটি সূত্র। সামগ্রিক প্রকল্পটি ২০২৮ সালের মধ্যেই শেষ করার কথা। ঘাটাল চন্দ্রকোনা, দাসপুরের স্থানীয় বিধায়কদের নিয়ে একটি দলও তৈরি হয়েছে।

ঘাটাল মাস্টার প্ল্যান কী?

ঘাটাল মাস্টার প্ল্যান হলো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার নিচু ও প্লাবণকবলিত অঞ্চলগুলিকে বারবার হওয়া ভয়াবহ বন্যার হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করার একটি দীর্ঘমেয়াদী জল নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

এনকাউন্টার@ ধুলিয়ান: BJP নেতা খুনে মূল অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে, ১ দিনে ২ এনকাউন্টার রাজ্যে
DA: কী হবে গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ-র? মলহোত্র কমিটির রিপোর্টে বাদ, ভরসা ডিসেম্বরের বৈঠক