DA Case: সুপ্রিম কোর্টের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় নতুন মোড়। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মত ডিএ দেওয়া নিয়ে কিছু বলেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মীরা চরম পদক্ষেপ নিয়েছেন।
রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্ট দ্রুত ২৫% বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত রাজ্য় সরকার বা নবান্নের তরফ থেকে কোনও নির্দেশিকা বা নোটিশ জারি করা হয়নি। যা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের DA মামলা সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে।
210
আইনি নোটিশ
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এবার সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়েছে। রাজ্য সরকারের নীরবতার কারণে এবার রাজ্য সরকারি কর্মীরাই নবান্নে আইনি নোটিশ পাঠাল। সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম এই লিগাল নোটিশ পাঠিয়েছে।
310
নবান্নে আইনি চিঠি
সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে অবিলম্বে কার্যকর করা হয় , সেই দাবিতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রকে নোটিশ পাঠান হয়েছে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায়ের মাধ্যমে এই আইনি নোটিশ নবান্নের শীর্ষ কর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারি কর্মীরা আইনি নোটিশের মাধ্যমে সুপ্রিম কোর্টের সিভিল অ্যাপিল স্পেশাল লিভ পিটিশন প্রসঙ্গ তুলে ধরে আদালতের রায় মানার কথা মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি দ্রুত যাতে বকেয়া DA মিটিয়ে দেওয়া হয় তারও আর্জি জানান হয়েছে।
510
সময়সীমার কথা চিঠিতে
আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ বা ইন্টেরিয়াম ডাইরেকশন অনুযায়ী যে বিশেষ কমিটি গঠনের কথা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের নোটিশে সেটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কমিটিতে রয়েছেন, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তারলোক সিং চৌহান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG-র একজন প্রতিনিধি। ও দফতরের একজন বরিষ্ঠ আধিকারিক।
610
ডিএ দেওয়ার সময়সীমা
DA দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের সময়সীমা বেঁধে দিয়েছে। বলা হয়েছে আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের DA-র প্রথম কিস্তির অর্থাৎ ২৫% টাকা মিটিয়ে দিতে হবে। পাশাপাশি কমিটিকেও দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই খতিয়ে দেখা হবে আদালতের নির্দেশ কতটা মানা হবে। পরবর্তী শুনানির দিন ১৫ এপ্রিল ধার্য করা হয়েছে।
710
DA বৈষম্য
দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত রাজ্যের সরকারি কর্মীরা ১৬৪ শতাংশ হারে DA পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি কর্মীরা মাত্র ১২৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ রাজ্যের কর্মীদের মধ্যেই ৩৯% DA-এর ফারাক রয়েছে।
810
রাজ্যকে সতর্ক করল কর্মীরা
নোটিশের শেষলগ্নে ইউনিটি ফোরামের পক্ষ থেকে রাজ্যকে সতর্ক করে বলা হয়েছে, অ্যাপেক্স কোর্ট বা সর্বোচ্চ আদালতের এই সময়সীমা মেনে চলাই শ্রেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে ভবিষ্যতে রাজ্য সরকারকে আরও জটিল আইনি প্রক্রিয়ার বা লিটিগেশনের সম্মুখীন হতে হতে পারে। কর্মীদের প্রাপ্য অধিকার আদায়ে এই আইনি নোটিশকে একটি অত্যন্ত বলিষ্ঠ কৌশল হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা।
910
সুপ্রিম কোর্টের নির্দেশ
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতার মামলার রায় দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় খুশি রাজ্যের সরকারি কর্মীরা। প্রায় এক কোটি সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, শিক্ষক-শিক্ষিকা এতে উপকৃত হবেন। এক নজরে দেখুন 'সুপ্রিম' নির্দেশগুলি।
1010
সুপ্রিম কোর্টের দুটি নির্দেশ
প্রথম নির্দেশ
২০১৯ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ ছিল তার ২৫ শতাংশ ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে দিতে হবে। অর্থাৎ ৩১ মার্চের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের হাতে ঢুকছে কড়কড় নোট।
দ্বিতীয় নির্দেশ
বকি বয়েকা ৭৫ শতাংশের কী হবে? তাই নিয়েও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ৭৫% ডিএর বিষয়টি বিবেচনা করার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি তৈরি হবে। বকেয়া কী ভাবে? কতগুলি কিস্তিতে দিতে হবে? সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এই কমিটি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.