Govt Holiday: আগস্টের শেষে টানা ৩ দিনের ছুটি, সরকারি কর্মচারীদের বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ

Published : Aug 07, 2026, 05:58 PM IST

আগস্টের শেষে ফের একটানা ছুটির সুযোগ। সরকারি অফিস, স্কুল ও কলেজে পরপর ছুটি থাকায় তিন দিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মী থেকে শুরু করে পড়ুয়ারাও। ফলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকেই প্ল্যান করে নিতে পারেন।

PREV
16

আগস্টের শেষে ফের একটানা ছুটির সুযোগ। সরকারি অফিস, স্কুল ও কলেজে পরপর ছুটি থাকায় তিন দিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মী থেকে শুরু করে পড়ুয়ারাও। ফলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকেই প্ল্যান করে নিতে পারেন।

26

গোটা আগস্ট মাসেই একাধিক সরকারি ছুটি রয়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকবে। এ বছর ১৫ আগস্ট শনিবার পড়েছে। সাধারণত শনিবার অনেক সরকারি দফতরে ছুটি থাকলেও সরকারি ও সরকার পোষিত স্কুল-কলেজে অর্ধদিবস ক্লাস হয়। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে ওই দিন সম্পূর্ণ ছুটি থাকবে।

36

এরপর রয়েছে মাসের শেষের ২৬ আগস্ট, বুধবার ফাতেহ-দোয়াজ-দাহাম উপলক্ষে রাজ্যের সরকারি অফিসে ছুটি থাকবে। স্কুলগুলিতেও ওই দিন ছুটি থাকবে।

46

এর ঠিক দু’দিন পর, ২৮ আগস্ট শুক্রবার রাখি বন্ধন উপলক্ষে রাজ্যের সরকারি অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকবে। এরপর ২৯ আগস্ট শনিবার এবং ৩০ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি।

56

ফলে যেসব সরকারি দফতরে শনিবার ছুটি থাকে, সেখানকার কর্মীরা ২৮, ২৯ ও ৩০ আগস্ট—টানা তিন দিন ছুটি পাবেন। আর যাদের শনিবার অফিস করতে হয়, তাঁরা ওই দিন ছুটি নিলে পরপর তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। একইভাবে সরকারি ও সরকার পোষিত স্কুল-কলেজে শনিবার অর্ধদিবস ক্লাস থাকায় ২৯ আগস্ট ছুটি নিলে পড়ুয়ারাও টানা ছুটির সুযোগ পেতে পারেন।

66

অর্থাৎ, আগস্ট মাসে স্বাধীনতা দিবস, রাখি সহ একাধিক উৎসব উপলক্ষে সরকারি কর্মী ও স্কুল, কলেজ পড়ুয়াদের বেশ কিছু ছুটি রয়েছে। ঠিকভাবে প্ল্যান করলে সেই সময়টায় কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরে আসতেই পারেন তাঁরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories