Habra Ration Scam: করোনাকালে ১৬ কোটি টাকার গম পাচারের অভিযোগ, হাবড়ায় ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা

Published : Apr 25, 2026, 12:27 PM IST
MUDA Scam: ED Seizes Marigowda's Assets Worth Crores; Major Setback for Ex-Chief

সংক্ষিপ্ত

Habra ED Raid News: করোনাকালে রেশন দুর্নীতি। বালুর হাত ধরে বাংলাদেশে কয়েক কোটি টাকার গম পাচারের অভিযোগ। ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করতে এবার হাবড়ায় ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Habra ED Raid News: রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার নিশানায় উত্তর ২৪ পরগনার হাবড়া। রেশন দুর্নীতি মামলার জাল গুটিয়ে আনতে আজ সকাল থেকেই কোমর বেঁধে নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চাল ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংস্থা— বাদ যাচ্ছে না কিছুই। সব মিলিয়ে ১৭টি জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি। সকাল থেকেই হাবড়া সহ কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি। দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে দুই চাল ব্যবসায়ী— রাজীব সাহা ও পার্থ সাহার বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় চলছে চিরুনি তল্লাশি। কিন্তু কেন এই হঠাৎ তৎপরতা?

তদন্তকারী সূত্রের খবর, এই অভিযানের শিকড় লুকিয়ে আছে করোনাকালের একটি ঘটনায়। সেই সময় ১৭১ ট্রাক গম পাচারের অভিযোগে আটক করেছিল শুল্ক দফতর। অভিযোগ ছিল, প্রায় ৫ হাজার টনের বেশি গম এফসিআই-এর নথিতে কারচুপি করে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। যার বাজারমূল্য ছিল প্রায় ১৬ কোটি টাকা। পরবর্তীতে রাজ্য পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার নেয় ইডি। 

আজ যে ব্যবসায়ীদের বাড়িতে হানা দেওয়া হয়েছে, অভিযোগ— সেই সময়কার সেই বড়সড় পাচারকাণ্ডে 'এক্সপোর্টার' হিসেবে এই ব্যক্তিদের নাম উঠে এসেছিল। আগামী ২৯ এপ্রিল হাবড়ায় ভোট। আর ঠিক তার আগে ইডির এই সক্রিয়তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কাকতালীয়ভাবে, তিনি এবারও হাবড়া কেন্দ্রের প্রার্থী। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই গম রফতানি বা পাচারের কারবার যখন চলছিল, তখন জ্যোতিপ্রিয় মল্লিকই ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সংশ্লিষ্ট এলাকাগুলো ঘিরে ফেলায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভোটের উত্তাপ, আর অন্যদিকে ইডির এই হানা— সব মিলিয়ে হাবড়া এখন সরগরম। রাজনৈতিক মহলের মতে, ভোটের দোরগোড়ায় এই তদন্তের গতি বৃদ্ধি শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে চাপানউতোর তৈরি করল। তদন্তকারীরা দেখছেন, পাচারের মাধ্যমে কামানো সেই বিপুল অঙ্কের টাকা ঠিক কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে। আজ দিনভর এই তল্লাশিতে আর কী কী চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

'ভদ্রলোক' বাঙালিকে বুথে পৌঁছে দেওয়াই চ্যালেঞ্জ, দ্বিতীয় দফার ১৪২ আসনের লড়াইয়ে কার কী কৌশল?
Suvendu Adhikari: 'ভবানীপুরে মমতা ফিরহাদকে দিয়ে ভোট লুটের পরিকল্পনা করেছে', এ কী বলছেন শুভেন্দু?