Ganesh Puja: ধর্মের গণ্ডি পেরিয়ে গণেশ আরাধনায় হাড়োয়ায় একসঙ্গে হিন্দু-মুসলিম, পুজোয় মিলনের বার্তা

Ganesh Puja: ধর্মের গণ্ডি পেরিয়ে গণেশ আরাধনায় হাড়োয়ায় একসঙ্গে হিন্দু-মুসলিম, পুজোয় মিলনের বার্তা

Published : Sep 15, 2026, 01:28 PM IST

Ganesh Puja: বসিরহাটের হাড়োয়ায় গণেশ চতুর্থীর পুজোয় সম্প্রীতির নজির। গণেশ আরাধনায় সামিল হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। দেখুন হাড়োয়ার গণেশ পুজোর বিশেষ ছবি ও খবর।

Ganesh Puja: বসিরহাটের হাড়োয়ায় গণেশ চতুর্থীর পুজোয় দেখা গেল সম্প্রীতির এক অনন্য ছবি। গণেশ আরাধনায় সামিল হলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। জাতি, ধর্ম, বর্ণের বিভেদ ভুলে একসঙ্গে উৎসবে অংশ নেন এলাকার মানুষ। পুজো শেষে সকলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ প্রসাদ।

হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আন্ধিরর মাঠ কালিতলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই গণেশ পুজো চলতি বছরে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে সকাল থেকেই পুজো প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন এই উৎসবে।

এই গণেশ পুজোকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে। পুজো শেষে সকল ধর্মের মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ফলে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ঐক্যের বার্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ মেম্বার সুসেন বৈদ্য, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক প্রতীক আইচ, হাড়োয়া ১ নম্বর মণ্ডল বিজেপির ভাইস প্রেসিডেন্ট পার্থ চ্যাটার্জি, বিজেপির সংখ্যালঘু নেতা রেজাউল মোল্লা-সহ অন্যান্যরা।

গণেশ বন্দনাকে কেন্দ্র করে হাড়োয়ার এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও এক বার্তা তুলে ধরেছে।

05:05Rahul Gandhi : মোদী, শাহরা দেশকে 'হাইজ্যাক' করেছেন, বিস্ফোরক রাহুল গান্ধী
04:56Rahul Sinha on Humayun Kabir: হারার ভয়েই হুমায়ুন কবিরের' নাটক', বিস্ফোরক দাবি রাহুল সিনহার
05:25Humayun Kabir Rejinagar By Election 2026: ১১ ঘণ্টা পর থানা থেকে মুক্ত! বেরিয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন
07:22Humayun Kabir: হুমায়ুন কবীরকে টেনে নিয়ে গেল পুলিশ! কে কী বললেন? জানুন পুরো ঘটনা
08:03Malda News: মালদায় বড় রাজনৈতিক পালাবদল! তৃণমূলের একাংশকে সঙ্গে নিয়েই জয় বিজেপির
05:02Suvendu Adhikari: এত বড় সাহস, বলে পুলিশকে পেটাবে, হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
06:33Suvednu Adhikari: হুমায়ুনকে কেন তুলে নিয়ে গেল পুলিশ? সাফ জানালেন শুভেন্দু
10:01এরকম করা যাবে না, হুমায়ুনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি রাজ্য বিজেপির
07:45নন্দীগ্রামে বিজেপির জয়ের মার্জিন নিয়ে ভোটের দিন বড় ঘোষণা CM শুভেন্দুর
07:14Hooghly News: কোর্ট গেটের সামনেই সংঘর্ষ! বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আইনজীবীদের
Read more