Hasnabad News: ৩ বছরের সন্তান থাকা সত্ত্বেও ভাঙল সংসার! হাসনাবাদের রূপমারিতে আসল সত্যিটা কী?

Hasnabad News: ৩ বছরের সন্তান থাকা সত্ত্বেও ভাঙল সংসার! হাসনাবাদের রূপমারিতে আসল সত্যিটা কী?

Published : Jun 01, 2026, 11:47 AM IST

Hasnabad News: উত্তর ২৪ পরগনার হাসনাবাদে পরকীয়া বিবাদের জেরে চরম ধুন্ধুমার। কোর্টের নির্দেশে জিনিসপত্র উদ্ধার করতে এসে খোদ পুলিশের সামনেই আক্রান্ত গৃহবধূ। মারধর ও শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ উত্তেজিত গ্রামবাসীদের বিরুদ্ধে।

Hasnabad News: পরকীয়া বিবাদের জেরে রণক্ষেত্র হাসনাবাদ, পুলিশের সামনেই গৃহবধূকে গণপ্রহারের অভিযোগ

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চরম উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আদালতের নির্দেশে হাসনাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাপের বাড়ির লোকজন জিনিসপত্র উদ্ধার করতে এলে, খোদ পুলিশের সামনেই ওই গৃহবধূকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। উত্তেজিত জনতা ও শ্বশুরবাড়ির লোকেদের হাত থেকে কোনোমতে ওই বধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে রূপমারি গ্রামের খগেন মন্ডলের পুত্র কুন্তল মন্ডলের সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের সাথী মন্ডলের। তাঁদের তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। গ্রামবাসীদের দাবি, কুন্তল কর্মসূত্রে বাইরে থাকার সুযোগে সাথী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে। বীতশ্রদ্ধ হয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন সাথী।

এদিন কোর্টের নির্দেশে পুলিশকে সঙ্গে নিয়ে নিজের সমস্ত আসবাবপত্র ও মালপত্র নিতে শ্বশুরবাড়িতে আসেন ওই গৃহবধূ। অভিযোগ, মালপত্র নিয়ে বেরোনোর সময় স্বামীর পরিবারের লোকজন ও উত্তেজিত গ্রামবাসীরা তাঁর ওপর চড়াও হয়। পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয় এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

যদিও পুরো ঘটনায় অন্য একটি দিকও উঠে আসছে। সাথীর মায়ের পাল্টা দাবি, বিয়ের পর থেকেই জামাই কুন্তল মন্ডল দীর্ঘদিন ধরে তাঁর মেয়ের ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। নিজের দোষ ঢাকতেই পরকীয়ার মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। এই মারধরের ঘটনায় হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

12:57Ritabrata Banerjee: 'ইন্ডি জোট ভাঙতেই গেছেন মমতা', বিস্ফোরক মন্তব্য ঋতব্রতর
04:30রেজিনগরে মর্মান্তিক দুর্ঘটনা, জেসমিনার বাড়িতে শুভেন্দু, দিলেন বড় প্রতিশ্রুতি
23:56Mamata Banerjee: হাইজ্যাক করে, থ্রেট দিয়ে হারিয়েছে আমায়, মমতার বিস্ফোরক অভিযোগ
09:32Madan Mitra: অনুব্রত-হামলার নেপথ্যে কে? মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
05:50CM Suvendu Latest Speech: ‘২ বছরে ৪০ হাজার শ্রমিককে ফেরাব!’ রেজিনগরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
13:11CM Suvendu On Rejinagar By Election: ‘বিভাজন নয়, উন্নয়ন চাই!’ রেজিনগরে জয়ের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
03:59Dilip Ghosh: 'যেমন দিয়েছ, তেমনই পাবে' কেষ্টর কলার ধরে হুঁশিয়ারি ও অফিসে ভাঙচুর নিয়ে সোজা কথা দিলীপের
03:25Indian Pilot Smit Machchhar : হিরো ক্যাপ্টেন স্মিতের জন্য সোমনাথ মন্দিরে বিশেষ জপ-প্রার্থনা
07:32Dhupguri: সন্ধ্যার নির্জন রাস্তায় আচমকা পিছন থেকে হাত! চাঞ্চল্য ধূপগুড়িতে
04:28Flydubai flight | Smit Machchhar : ৯/১১ রুখে দেওয়া ক্যাপ্টেন স্মিতকে নিয়ে বড় কথা বললেন PM মোদী
Read more