
Durga Puja 2026 : দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। কিন্তু শারীরিক বাধার কারণে সেই আনন্দ অনেকের কাছেই কঠিন হয়ে ওঠে। উত্তর দিনাজপুরের চোপড়ার রিতাম বর্মন তাঁর স্ত্রীকে সেই আনন্দ থেকে বঞ্চিত হতে দেননি।
Durga Puja 2026 : দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। কিন্তু শারীরিক বাধার কারণে সেই আনন্দ অনেকের কাছেই কঠিন হয়ে ওঠে। উত্তর দিনাজপুরের চোপড়ার রিতাম বর্মন তাঁর স্ত্রীকে সেই আনন্দ থেকে বঞ্চিত হতে দেননি। ছোটবেলা থেকেই তাঁর স্ত্রী হাঁটতে পারেন না। পুজোর সময় স্ত্রীকে পরম যত্নে কোলে তুলে একের পর এক দুর্গাপুজোর মণ্ডপে নিয়ে যাচ্ছেন রিতাম। কোথাও প্রতিমা দর্শন করাচ্ছেন, আবার কোথাও স্ত্রীকে পাশে বসিয়ে একসঙ্গে ছবি তুলছেন।