
Hooghly News: বঙ্গে পালাবদল হতেই চলছে দুর্নীতির বিরুদ্ধে বুলডোজার। তৃণমূলের পৌর প্রধানকে সঙ্গে নিয়ে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক ।বুলডোজার চালালেন উত্তরপাড়ার বিধায়ক। সূত্রের খবর, উত্তরপাড়ার বিধায়ক নিজে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিলো কাউন্সিলরের কার্যালয়।
কোন্নগর এল পুকুর বটতলা মোড়ে সরকারি জমির উপর অবৈধভাবে গজিয়ে উঠেছিল কোন্নগর পুরসভার ২০ ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়। সেই কার্যালয়ের পাশেই ইমারতির দ্রব্য ফেলে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছিল বাবলু পাল (খোকন)। সোমবার উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নিয়ে হাজির হয় সেখানে, প্রথমে ফিতে জেলে জায়গাটি মাপেন ইঞ্জিনিয়াররা।
তারপরে অবৈধভাবে গজিয়ে ওটা কাউন্সিলরের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি কাউন্সিলরের পার্টি অফিসও ভাঙা হয়। এই অফিসেই ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় কাটআউট। সব শুদ্ধ মাটিতে মিশিয়ে দেওয়া হলো পার্টি অফিস।
অন্যদিকে, লক্ষাধিক ভোটে জেতার উচ্ছ্বাসে মিশল মুক্তির আনন্দ, ফলতায় ঐতিহাসিক জয় বিজেপির। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় পেল বিজেপি। বিরোধীদের একেবারে ধরাশায়ী করে ফলতা পুনর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজার জয়ী হলেন বিজেপির দেবাংশু পান্ডা। দ্বিতীয় হলেন সিপিএমের শম্ভূনাথ কুর্মি। সেখানে তৃণমূলের জাহাঙ্গীর খান চতুর্থ হলেন। বিজেপির বড় জয়ের পর উচ্ছ্বাসে ভাসলেন ফলতাবাসী।
এদিকে, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফা, TMC-র দুর্নীতি ফাঁস বারাসতের MPর। বেসুরে আগেই বেজেছিলেন। এবার সরাসরি ইস্তফা। দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বারাসতের সাংসদ।। দলের বৈভব,প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ভোট কুশলী সংস্থার খবরদারি করার বিরুদ্ধে তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন বলেই দাবি তাঁর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.