MLA Minister Salary: নতুন সরকারে মন্ত্রী-বিধায়করা কত করে বেতন পাবেন? জানলে চমকাবেন

Published : May 07, 2026, 04:20 PM IST

রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। ৯ মে নতুন সরকারের শপথগ্রহণ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শুভেন্দু অধিকারী। এছাড়াও, দুজন উপ মুখ্য়মন্ত্রীও শপথ নিতে পারে।

PREV
18

রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। ৯ মে নতুন সরকারের শপথগ্রহণ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শুভেন্দু অধিকারী। এছাড়াও, দুজন উপ মুখ্য়মন্ত্রীও শপথ নিতে পারে।

28

মন্ত্রিসভার শপথগ্রহণ পর্ব মেটার কয়েকদিনের মধ্যেই বিধানসভায় নতুন বিধায়করা শপথ নেবেন। ফলতা বিধানসভা যেহেতু নির্বাচন স্থগিত রয়েছে, তাই ২৯৪ জন নয়, ২৯৩ জন বিধায়ক শপথ নেবেন।

38

কিন্তু আপনি কি জানেন, একজন বিধায়ক ও মন্ত্রী কত টাকা বেতন পান। তবে, শুধু বেতন, নয়। মন্ত্রী ও বিধায়করা নানা ভাত পান। যার কারণে মাস গেলে তাঁদের উপার্জন অনেকটাই।

48

ভাতা, বেতন, ফোনের বিল, যাতায়াতের খরচ মিলিয়ে মাস গেলে বেশ মোটা টাকাই হাতে যায় বিধায়কদের। এক জন বিধায়কের মূল বেতন এবং ভাতা মিলিয়ে যে টাকা হয়, তার পুরোটাই ওই বিধায়কের মাসিক বেতন হিসাবে ধরা হয়। ফোন এবং যাতায়াতের জন্যও কিছু নির্দিষ্ট ভাতা পেয়ে থাকেন বিধায়করা।

58

ব্যক্তিগত সচিব এবং বাড়ি ভাড়া-বাবদ ভাতা পান বিধায়করা। তবে প্রাথমিক ভাবে বিধায়কদের নিজেদেরই এই টাকা দিতে হয়। পরে এই টাকা তাঁদের বিধানসভা সচিবালয় থেকে দেওয়া হয়। নিজের ও পরিবারের চিকিৎসার খরচও পান বিধায়করা।

68

২০২৩ সালের আগে পর্যন্ত বিধায়কদের বেতন ছিল মাত্র ১০ হাজার টাকা। প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা পেতেন। পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার। এর বাইরে বেশ কিছু ভাতা ছিল। এছাড়া দৈনিক বিধানসভায় যোগ দেওয়া এবং বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য আলাদা ভাতা পেতেন।

78

২০২৩ সালের মার্চ মাসে বিধায়ক ও মন্ত্রীদের বেতন ৪০ হাজার টাকা করে বাড়ানো হয়। প্রতি মাসে এতদিন ১০ হাজার টাকা বেতন পেতেন বিধায়করা, তা বেড়ে ৫০ হাজার টাকা করা হয়। প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা পেতেন, তা হল ৫০ হাজার ৯০০। পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা।

88

এখন সরকারের বেতন কাঠামো অনুযায়ী, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সব মিলিয়ে রাজ্যের বিধায়করা পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories